খুলনা প্রেসক্লাবে ৩ দিনব্যাপী ঈদ শপিংমেলা শুরু

খুলনা প্রতিনিধি

সারাবাংলা

খুলনা প্রেসক্লাবের উদ্যোগে ও খুলনা মহিলা উদ্দোক্তা সমিতি (Khulna women Entrepreneur Association) এর আয়োজনে ক্লাবের লিয়াকত আলী মিলনায়তনে

2024-03-09T20:27:28+00:00
2024-03-09T20:27:28+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
খুলনা প্রেসক্লাবে ৩ দিনব্যাপী ঈদ শপিংমেলা শুরু
খুলনা প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৯ মার্চ, ২০২৪, ৮:২৭ পিএম   (ভিজিট : ৫৭৯)
X

খুলনা প্রেসক্লাবের উদ্যোগে ও খুলনা মহিলা উদ্দোক্তা সমিতি (Khulna women Entrepreneur Association) এর আয়োজনে ক্লাবের লিয়াকত আলী মিলনায়তনে ৩ দিনব্যাপী ঈদ শপিং মেলা শুরু হয়েছে।

খুলনার মাননীয় পুলিশ কমিশনার মোঃ মোজাম্মেল হক শনিবার সন্ধ্যায় প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে এই মেলার উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসিবে উপস্থিত ছিলেন খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম নজরুল ইসলাম, খুলনা সংবাদপত্র পরিষদের সভাপতি মোহাম্মদ আলী সনি ও খুলনা টিভি রিপোর্টার্স ইউনিটির সভাপতি মল্লিক সুধাংশু।

উদ্বোধন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন খুলনা মহিলা উদ্দোক্তা সমিতি (কযঁষহধ ড়িসবহ ঊহঃৎবঢ়ৎবহবঁৎ অংংড়পরধঃরড়হ) এর সভাপতি আইরিন চৌধুরী নিপা, সাধারণ সম্পাদক চিশতী মোস্তারী বানু, যুগ্ম-সম্পাদক শিরিনা পারভীন ও কোষাধ্যক্ষ আঁখি আক্তার, খুলনা প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ জাহিদুল ইসলাম, ক্লাবের স্থায়ী সদস্য দেবব্রত রায়, মোঃ আব্দুল হামিদ, অস্থায়ী সদস্য আতিয়ার রহমান তরফদার অন্যান্য সাংবাদিক ও অতিথিবৃন্দ।  

খুলনা প্রেসক্লাবের লিয়াকত আলী মিলনায়তনে আজ শনিবার ৯ মার্চ থেকে আগামী ১১ মার্চ সোমবার রাত ১০টা পর্যন্ত ৩ দিনব্যাপী এই ঈদ শপিং মেলা চলবে। স্থানীয় ও জাতীয় পর্যায়ে স্বনামধন্য ৪০টি স্টল এবারের এই মেলায় অংশ নিচ্ছে। মেলার স্টলগুলোতে দেশি-বিদেশি বিভিন্ন রকমারী পণ্য, পোষাক, পিঠাসহ খাবার সামগ্রী পাওয়া যাচ্ছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy