শাহরাস্তিতে জাল ভোট দেয়ার চেষ্টা, যুবকের কারাদণ্ড

চাঁদপুর প্রতিনিধি

সারাবাংলা

চাঁদপুরের শাহরাস্তিতে ভোটকেন্দ্রে জাল ভোট দেয়ার চেষ্টাকালে আরমান হোসেন নামে যুবককে ও এক কিশোরকে আটক করে পুলিশ। পরে

2024-03-09T20:41:37+00:00
2024-03-09T20:41:37+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
শাহরাস্তিতে জাল ভোট দেয়ার চেষ্টা, যুবকের কারাদণ্ড
চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৯ মার্চ, ২০২৪, ৮:৪১ পিএম   (ভিজিট : ১১৫)
X

চাঁদপুরের শাহরাস্তিতে ভোটকেন্দ্রে জাল ভোট দেয়ার চেষ্টাকালে আরমান হোসেন নামে যুবককে ও এক কিশোরকে আটক করে পুলিশ। পরে আটক যুবককে ৭ দিনের নিরাশ্রম কারাদণ্ড এবং অপ্রাপ্তবয়স্ক এক কিশোরকে (১৬) মুচলেকা রেখে সতর্ক করে দেয় ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (৯ মার্চ) দুপুরে চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামান সরকার ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে জানানো হয়, সূচীপাড়া উত্তর ইউনিয়ন পরিষদের ৬ নং ওয়ার্ডের উপ-নির্বাচনে জাল ভোট দেয়ার চেষ্টা কালে ওই ইউনিয়নের হাড়াইরপাড় গ্রামের এমরান হোসেনের ছেলে আরমান হোসেন (২৩) ও এক কিশোরকে (১৬) নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশে গ্রেফতার করে পুলিশ। এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামান সরকার আরমানকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও অপ্রাপ্তবয়স্ক কিশোরকে ভবিষ্যতের জন্য মুচলেকা নিয়ে সতর্ক করে ছেড়ে  দেন।

শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইয়াসির আরাফাত ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পৌরসভার একটি ও ইউনিয়নের একটি ওয়ার্ডে উপ-নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা নেয়া হয়।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy