শিবগঞ্জ পৌরসভার উপনির্বাচনে তৌহিদুর মানিক পুনরায় মেয়র নির্বাচিত

বগুড়া প্রতিনিধি

সারাবাংলা

বগুড়ার শিবগঞ্জ পৌরসভার উপনির্বাচনে তৌহিদুর রহমান মানিক নির্বাচিত হয়েছেন। তিনি নারিকেল গাছ প্রতীকে ভোট পেয়েছেন ৮ হাজার ১৩১টি।তার

2024-03-09T20:48:04+00:00
2024-03-09T20:48:04+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
শিবগঞ্জ পৌরসভার উপনির্বাচনে তৌহিদুর মানিক পুনরায় মেয়র নির্বাচিত
বগুড়া প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৯ মার্চ, ২০২৪, ৮:৪৮ পিএম   (ভিজিট : ১৫৮)
X

বগুড়ার শিবগঞ্জ পৌরসভার উপনির্বাচনে তৌহিদুর রহমান মানিক  নির্বাচিত হয়েছেন। তিনি নারিকেল গাছ প্রতীকে ভোট পেয়েছেন ৮ হাজার ১৩১টি। 

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক ভাইস চেয়ারম্যান রিজ্জাকুল হায়দার হ্যাঙ্গার প্রতীকে ভোট পেয়েছেন ৪ হাজার ৪১০। 

ভোট গ্রহণের হার ৬৬ দশমিক ৩৬ ভাগ বলে জানান, শিবগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রির্টানিং অফিসার শফিকুল ইসলাম আকন্দ। তিনি আরও জানান, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শেষ হয়েছে।পৌরসভার ১১টি কেন্দ্রে মোট ভোটার ছিলেন ১৯ হাজার ৪৭৩ জন। এরমধ্যে ভোট প্রদান করেছেন ১২ হাজার ৯২৩ জন। শতকরা হার ৬৬ দশমিক ৩৬। 

র্বাচনে অপর দুই মেয়র প্রার্থী আবদুল খালেক (মোবাইল ফোন) ভোট পেয়েছেন ২১০ এবং হামদান মন্ডল (জগ) ভোট পেয়েছেন ১৭২। 

এর আগে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান মানিক আওয়ামীলীগের নৌকার প্রার্থী হওয়ায় মেয়র পদ থেকে পদত্যাগ করেন। পরবর্তীতে দলীয় নির্দেশে তিনিজাতীয় পার্টির প্রার্থী শরিফুল ইসলাম জিন্নাহকেআসনটি ছেড়ে দিলে শিবগঞ্জ পৌরসভার মেয়র পদে উপনির্বাচন অনুষ্ঠিত হয়।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy