
X
কেরানীগঞ্জ মডেল থানার শাক্তা ইউনিয়ন জাতীয় শ্রমিক লীগের ৩১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।
শনিবার (৯ মার্চ) কেরানীগঞ্জ মডেল থানা জাতীয় শ্রমিক লীগের আহবায়ক মোঃ জিলহজ, সদস্য সচিব মোঃ মনির হোসেন ও যুগ্ম আহবায়ক মোঃ শাহরিয়ার শিপলু'র সাক্ষরিত শাক্তা ইউনিয়ন জাতীয় শ্রমিক লীগের এই পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেওয়া হয়।
এই কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন মোঃ ইসমে আজম ও সাধারণ সম্পাদক আব্দুল কাদের। সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন মোঃ ওসমান গনি, মোঃ তাজু মিয়া, মোঃ সবুর আহমেদ, ইমাম হোসেন, মোঃ সনি, মোঃ রনি আহমেদ, মোঃ নয়ন খান।
যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন, মোঃ ফরিদ হোসেন ও মোঃ রোমান, সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন মোঃ আব্দুল করীম, সহ সাংগঠনিক সম্পাদক মোঃ জুয়েল আহমেদ, দপ্তর সম্পাদক পিজুষ কান্তি, সহ দপ্তর সম্পাদক আব্দুর রহমান, অর্থ বিষয়ক সম্পাদক মোঃ জাকির হোসেন, সহ অর্থ বিষয়ক সম্পাদক মোঃ মহসিন, আইন ও দর কষাকষি বিষয়ক সম্পাদক আসিফ মিয়া, সহ আইন ও দর কষাকষি বিষয়ক সম্পাদক মোঃ রনি, শিক্ষা সাহিত্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মো: সোলেমান, সহ শিক্ষা সাহিত্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মো: ইয়াসিন, ক্রীয়া ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ আরমান, সহ ক্রীয়া ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ ফারুক, শ্রমিক কল্যাণ সম্পাদক সাহেব আলী, সহ শ্রমিক কল্যাণ সম্পাদক জুলহাস, ত্রান ও পূর্ণবার্সন সম্পাদক মোঃ মানিক, সহ ত্রাণ ও পূর্ণবার্সন সম্পাদক মোঃ শরিফ, মহিলা বিষয়ক সম্পাদক আখি আক্তার, সহ মহিলা বিষয়ক সম্পাদক মোসাঃ জোসনা বেগম, সদস্য, আরিফুল ইসলাম রাসেল, মোঃ কাজল, শাকিল আহমেদ, মোঃ সোলেমান, মোঃ ইয়াসিন, শ্রী ভোজন, মোঃ সুমন, শ্রী তারোক, মোঃ আরমান, মোঃ কালাম, মোঃ বারেক, মোঃ নুরু, মোঃ আনোয়ার ও মোঃ সেন্টু।
জাতীয় শ্রমিক লীগ কেরানীগঞ্জ মডেল থানা শাখার আহবায়ক সাংবাদিকদের জানান, রাজনৈতিক অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির অপচেষ্টা রোধসহ উপজেলা নির্বাচনকে সামনে রেখে শ্রমিক লীগের শাক্তা ইউনিয়ন কমিটি অত্যন্ত শক্তিশালী নেতৃত্ব বাছাই করা হয়েছে। সাংগঠনিকভাবে দক্ষ এ নেতৃবৃন্দ শাক্তা ইউনিয়নে জাতীয় শ্রমিকলীগকে আরো গতিশীল করবে বলেও তিনি আশা প্রকাশ করেন।