নবগঙ্গা নদীতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

নড়াইল প্রতিনিধি

সারাবাংলা

নড়াইলের লোহাগড়ায় বন্ধুদের সঙ্গে গোসল করতে গিয়ে নবগঙ্গা নদীতে ডুবে আব্দুল্লাহ (১৪) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।শনিবার (৯

2024-03-09T20:50:47+00:00
2024-03-09T20:50:47+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নবগঙ্গা নদীতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু
নড়াইল প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৯ মার্চ, ২০২৪, ৮:৫০ পিএম   (ভিজিট : ২৪৭)
X

নড়াইলের লোহাগড়ায় বন্ধুদের সঙ্গে গোসল করতে গিয়ে নবগঙ্গা নদীতে ডুবে আব্দুল্লাহ (১৪) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

শনিবার (৯ মার্চ) দুপুরে উপজেলার মল্লিকপুর ইউনিয়নের হাট পাঁচুড়িয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল্লাহ উপজেলার মধ্য পাঁচুড়িয়া গ্রামের আবুল হোসেনের ছেলে। সে হাট পাঁচুরিয়া নুরানী হাফেজিয়া মাদ্রাসার ছাত্র।

পুলিশ ও নিহতের পরিবার সুত্রে জানা গেছে, শনিবার দুপুরে মাদ্রাসা থেকে বন্ধুদের সাথে গোসল করার জন্য নবগঙ্গা নদীতে যায় আব্দুল্লাহ। সে তাঁর বন্ধুদের সঙ্গে নদীতে ডুব দিলে তার বন্ধুরা উঠলেও সে আর উঠে আসেনি। বন্ধুরা তাঁকে খোঁজাখুঁজি করতে থাকে একপর্যায়ে তাঁদের একজনের পায়ে বাঁধলে তারা পানি থেকে তুলে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। 

পরিবারের দাবী নিহত আব্দুল্লাহ সাঁতার জানতো না। আব্দুল্লাহর আকষ্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy