সুপ্রিম কোর্ট বারের সভাপতি খোকন, সম্পাদক মঞ্জুরুল

নিজস্ব প্রতিবেদক

আইন-আদালত

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ২০২৪-২৫ সালের নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন বিএনপি সমর্থিত প্যানেলের প্রার্থী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।

2024-03-09T21:48:56+00:00
2024-03-09T21:48:56+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সুপ্রিম কোর্ট বারের সভাপতি খোকন, সম্পাদক মঞ্জুরুল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৯ মার্চ, ২০২৪, ৯:৪৮ পিএম   (ভিজিট : ২৪৯)
X

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ২০২৪-২৫ সালের নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন বিএনপি সমর্থিত প্যানেলের প্রার্থী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। আর সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ সমর্থিত প্যানেলের প্রার্থী শাহ মঞ্জুরুল হক।

এর আগে বুধ ও বৃহস্পতিবার- এই দুদিন ভোটগ্রহণ হয়। সেদিনই রাতে ১১টার পর ভোট গণনার কথা ছিল। কিন্তু সুপ্রিম কোর্টের বাইরে সাদা পোশাক পরা লোকজন দেখে সমিতির সবগুলো গেটে তালা লাগিয়ে দেয় নির্বাচন কমিশন। এরপর আইনজীবী সমিতির সভাপতি ও সম্পাদক কক্ষ বরাবর সরাসরি নিচের একটি গেট (মূল ভবনের গেট) খোলা রাখা হয়। যেখান দিয়ে আইনজীবীদের পরিচয়পত্র দেখে প্রবেশ করানো হচ্ছিল। এদিকে রাত থেকেই সাদা শার্ট পরা সুপ্রিম কোর্ট মাজার গেটের সামনে বটতলায় শত শত লোকের সমাগম লক্ষ্য করা যায়।

দেশের সর্বোচ্চ আদালতের আইনজীবী সমিতির এই নির্বাচনে ১৪ জনের কার্যনির্বাহী কমিটির সভাপতি, দুজন সহ-সভাপতি, সম্পাদক, কোষাধ্যক্ষ, দুজন সহ-সম্পাদক এবং সাতজন সদস্য নির্বাচিত হবেন। এবারের নির্বাচনে মোট ভোটার ৭ হাজার ৮৮৩ জন। আর প্রার্থী ৩৩।

নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ (সাদা প্যানেল) থেকে সভাপতি পদে আবু সাঈদ সাগর, সম্পাদক পদে শাহ মঞ্জুরুল হক, সহ-সভাপতি পদে রমজান আলী শিকদার ও দেওয়ান মো. আবু ওবাঈদ হোসেন সেতু, কোষাধ্যক্ষ পদে মোহাম্মদ নুরুল হুদা আনসারী, সহ-সম্পাদকের দুটি পদে মো. হুমায়ুন কবির ও মোহাম্মদ হুমায়ুন কবির প্রার্থী হয়েছেন।

এছাড়া সাতটি সদস্য পদে মোহাম্মদ খালেকুজ্জামান ভূইয়া, মাহমুদা আফরোজ, মো. বেলাল হোসেন, খালেদ মোশাররফ, মো. রায়হান রনি, সৌমিত্র সরদার ও রাশেদুল হক খোকন প্রার্থী হন।





Loading...
Loading...


আইন-আদালত এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy