দাকোপে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

দাকোপ (খুলনা) প্রতিনিধি

সারাবাংলা

“দুর্যোগ প্রস্তুতিতে লড়বো,স্মার্ট সোনার বাংলা গড়বো”এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে খুলনার দাকোপে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৪ এর মহড়া,

2024-03-10T16:29:28+00:00
2024-03-10T16:29:28+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
দাকোপে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত
দাকোপ (খুলনা) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১০ মার্চ, ২০২৪, ৪:২৯ পিএম   (ভিজিট : ১২৫)
X

“দুর্যোগ প্রস্তুতিতে লড়বো,স্মার্ট সোনার বাংলা গড়বো”এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে খুলনার দাকোপে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৪ এর মহড়া, বর্নাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সহযোগীতায় ও উপজেলা প্রশাসন দিবসটি পালনের আয়োজন করেন। 

গতকাল রবিবার সকাল ১০টায় উপজেলা মিলনায়তনে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পাপিয়া সুলতানার সভাপতিত্বে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শেখ আব্দুল কাদের পরিচালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

সভায় বক্তৃতা করেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আমিনুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা প্রজিত রায়, উপজেলা আইসিটি কর্মকর্তা সমীর বিশ্বাস, উপজেলা পরিসংখ্যান ভারপ্রাপ্ত কর্মকর্তা শম্পা বিশ্বাস, দাকোপ প্রেসক্লাব সভাপতি গোবিন্দ বিশ্বাস, উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স উপজেলা ইনচার্জ আবুল বাসার, বীর মুক্তিযোদ্ধা আঃ অহেদ আলী গাজী, সিপিপি উপজেলা কর্মকর্তা আলমগীর হোসেন, টিম লেডার দেবাশিষ ঢালী প্রমুখ। 

এসময়ে  বিভিন্ন দপ্তর প্রধান, সাংবাদিক বৃন্দ ও এনজিও প্রতিনিধি উপস্থিত ছিলেন। সভার পূর্বে উপজেলা পরিষদ মাঠ থেকে একটি বর্নাঢ্য র‌্যালি উপজেলা সদর চালনা পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।     

                                                                                               






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy