মাকে গলকেটে হত্যার মামলায় ছেলের মৃত্যুদণ্ড

সিরাজগঞ্জ প্রতিনিধি

সারাবাংলা

সিরাজগঞ্জে মাকে ছুরি দিয়ে গলা কেটে হত্যার মামলায় ছেলে নাহিদ ইমরান নিয়নকে (৩৫) মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। পাশাপাশি

2024-03-10T16:35:07+00:00
2024-03-10T18:15:20+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মাকে গলকেটে হত্যার মামলায় ছেলের মৃত্যুদণ্ড
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১০ মার্চ, ২০২৪, ৪:৩৫ পিএম  আপডেট: ১০.০৩.২০২৪ ৬:১৫ পিএম  (ভিজিট : ১২২)
X

সিরাজগঞ্জে মাকে ছুরি দিয়ে গলা কেটে হত্যার মামলায় ছেলে নাহিদ ইমরান নিয়নকে (৩৫) মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। পাশাপাশি তাঁকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

আজ রোববার দুপুর ১২টার দিকে সিরাজগঞ্জের অতিরিক্ত দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মো. আবুল বাশার মিঞা এই দণ্ডাদেশ দেন। সিরাজগঞ্জের অতিরিক্ত দায়রা জজ দ্বিতীয় আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর জেবু ন্নেছা (জেবা রহমান) এ তথ্য নিশ্চিত করেছেন। 

দণ্ডপ্রাপ্ত নাহিদ সিরাজগঞ্জ শহরের মুজিব সড়কের রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক-সংলগ্ন এলাকার মৃত গাজী তোজাম্মেল হকের ছেলে। 

মামলায় উল্লেখ করা হয়, নাহিদ তাঁর স্ত্রী-সন্তান নিয়ে মা রশিদা খানমের সঙ্গে শহরের মুজিব সড়কের রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক-সংলগ্ন নিজ বাড়িতে থাকতেন। ২০২০ সালের ১৭ ফেব্রুয়ারি রাতে রশিদা খানম পরিবারের সদস্যদের নিয়ে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। ১৮ ফেব্রুয়ারি সকালে রশিদা খানম ফজরের নামজ পড়ে আবারও ঘুমিয়ে পড়েন। পরে সকালে পিংকী খাতুন তাঁর শিশুকন্যাকে নিয়ে স্কুলে যান। তিনি বাড়ি ফেরার পথে দেখতে পান নাহিদ চাদর গায়ে দিয়ে দ্রুত বাড়ি থেকে বের হয়ে যাচ্ছেন। তিনি বাড়ি পৌঁছে শাশুড়িকে ডাকতে থাকেন। পরে ঘরের মধ্যে গিয়ে দেখতে পান শাশুড়ির গলাকাটা মরদেহ বিছানায় পড়ে আছে।
 
খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত ধারালো ছুরি জব্দ করে। এ ঘটনায় নিহতের ছোট ছেলে নাছিম ইমরান নিশাত বাদী হয়ে অজ্ঞাত আসামি করে মামলা দায়ের করেন। ঘটনার পর থেকে নাহিদ ইমরান নিয়ন পলাতক ছিলেন। 

মামলায় আরও বলা হয়, নাহিদ জুয়া খেলায় জড়িত হয়ে বিভিন্ন লোকের কাছ থেকে টাকা ধার নিয়ে ঋণগ্রস্ত হয়েছেন। টাকা বা অন্য কোনো বিষয় নিয়ে নাহিদ ইমরান নিয়নসহ অজ্ঞাতনামা আসামিরা পূর্বপরিকল্পিতভাবে রশিদা খানমকে ধারালো ছুরি দিয়ে নৃশংসভাবে হত্যা করে। পরে পুলিশ নাহিদকে গ্রেপ্তার করলে তিনি নিজের দোষ স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। সাক্ষ্য-প্রমাণ শেষে আজ আদালত নাহিদের মৃত্যুদণ্ড দেন।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy