কমলগঞ্জে গলায় ছুরিকাঘাতের ঘটনায় চাচাতো বোন আটক

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি

সারাবাংলা

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর চা বাগানের রেলিটিলায় গায়ে হলুদের অনুষ্ঠানে কনের গলায় ছুরির আঘাতে গুরুতর আহত করার ঘটনায়

2024-03-11T10:44:22+00:00
2024-03-11T16:14:18+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কমলগঞ্জে গলায় ছুরিকাঘাতের ঘটনায় চাচাতো বোন আটক
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১১ মার্চ, ২০২৪, ১০:৪৪ এএম  আপডেট: ১১.০৩.২০২৪ ৪:১৪ পিএম  (ভিজিট : ৩২৮)
X

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর চা বাগানের রেলিটিলায় গায়ে হলুদের অনুষ্ঠানে কনের গলায় ছুরির আঘাতে গুরুতর আহত করার ঘটনায় দায়েরকৃত মামলায় চাচাতো বোনকে আটক করেছে পুলিশ। 

গত শনিবার রাতে শমশেরনগর ইউপি সদস্য ইয়াকুব আলীর সহযোগিতায় শমশেরনগর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক জাকির হোসেনের নেতৃত্বে একদল পুলিশ শ্রীমঙ্গল উপজেলার সুনছড়া চা বাগান থেকে নিচু রেলি ওরপে বৃষ্টি (২৫)কে আটক করেছে।

জানা যায়, শমশেরনগর চা বাগানের রেলিটিলার সুরনারায়নের কনে সীমা রেলি (২১) এর বিয়ের দিন ধার্য্য ছিল গত ৬ মার্চ বুধবার। গত মঙ্গলবার রাতে সীমার গায়ে হলুদের আসর বসে। গায়ে হলুদের অনুষ্ঠান শেষে ঘরে আসার পর পাশর্বর্তী ঘরের নেচু রেলি ওরপে বৃষ্টি (২৫) পিছনের দরজা দিয়ে কনে সীমা রেলিকে চুমু দিতে ডাক দেয়। এ সময়ে দরজা খুলে বের হলে নেচু রেলির হাতে থাকা ধারালো অস্ত্র দিয়ে কনে সীমা রেলির গলায় আছড় দিলে গুরুতর রক্তাক্ত হয়। এ সময় ঘটনাস্থল থেকে নিচু রেলি ওরপে বৃষ্টি দ্রুত পালিয়ে যায়।

শমশেরনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক (তদন্ত) জাকির হোসেন নেচু রেলী ওরপে বৃষ্টিকে আটক করা হয়েছে। রোববার সকালে তাকে মৌলভীবাজার আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy