প্রকাশ: সোমবার, ১১ মার্চ, ২০২৪, ১১:১৫ এএম আপডেট: ১১.০৩.২০২৪ ১২:৩৯ পিএম (ভিজিট : ৩৭৭)

X
লালমনিরহাট সদরে নিচপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাশ থেকে ফেরদৌস আলম নামে এক ইলেকট্রিক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে সদর থানা পুলিশ।
১১ ফেব্রুয়ারী সকালে মহেন্দ্রনগর ইউনিয়নের নিজপাড়া এলাকা থেকে এ লাশ উদ্ধার করে পুলিশ। মৃত ফেরদৌস আলম খুনিয়াগাছ ইউনিয়নের আনন্দ বাজার এলাকার মৃত নুরুল হকের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়,সকালে এলাকার লোক লাশ দেখে পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশটি উদ্ধার করে মর্গে পাঠায়।ফেসবুকে লাশের ছবি দেখে পরিচিত অনেক মানুষ পুলিশকে জানায় মৃত ব্যক্তির নাম ফেরদৌস আলম।
লালমনিরহাট সদর থানার ওসি ওমর ফারুক বলেন,খুবই পরিকল্পিত ভাবে খুনি খুন করেছে।লাশের হাতে ইনজেকশন পুশের চিহ্ন পাওয়া গেছে।আশা করছি খুনি তারাতারি ধরা পরবে।