ময়মনসিংহে প্রাইভেটকার-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২

ময়মনসিংহ ব্যুরো

সারাবাংলা

ময়মনসিংহের তারাকান্দায় প্রাইভেটকার-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও একজন।নিহতরা হলেন, উপজেলার পঙ্গুয়াই এলাকার

2024-03-11T15:55:05+00:00
2024-03-11T16:12:25+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ময়মনসিংহে প্রাইভেটকার-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২
ময়মনসিংহ ব্যুরো
প্রকাশ: সোমবার, ১১ মার্চ, ২০২৪, ৩:৫৫ পিএম  আপডেট: ১১.০৩.২০২৪ ৪:১২ পিএম  (ভিজিট : ১৭৮)
X

ময়মনসিংহের তারাকান্দায় প্রাইভেটকার-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও একজন।

নিহতরা হলেন, উপজেলার পঙ্গুয়াই এলাকার মোটরসাইকেল চালক সিরাজুল ইসলাম (৪০), অপরজন ধোবাউড়া উপজেলার মোশাররফ হোসেন (২১)।

রবিবার  রাত সাড়ে ১১ টার দিকে জেলার তারাকান্দা-ধোবাউড়া সড়কের ডেওয়াতলা নয়াপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

তারাকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ওয়াজেদ আলী বিষয়টি নিশ্চিত করে জানান, উপজেলার পঙ্গুয়াই এলাকার সিরাজুল ইসলাম ভাড়ায় মোটরসাইকেল চালাতেন। ঘটনার দিন রাতে দুইজন যাত্রী নিয়ে ধোবাউড়ার দিকে যাচ্ছিল সিরাজুল ইসলাম। পথিমধ্যে তারাকান্দা-ধোবাউড়া সড়কের ডেওয়াতলা নয়াপাড়া এলাকায় যেতেই বিপরীত দিক থেকে আসা প্রাইভেটকারের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিরাজুল ও মোশাররফ মারা যান। এই ঘটনায় আহত হন আরও এক মোটরসাইকেল যাত্রী।

ওসি মো. ওয়াজেদ আলী বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে এসে আহত যাত্রীকে হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত সিরাজুল ও মোশাররফের লাশ উদ্ধার করা হয়েছে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy