সিংগাইরে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন

মানিকগঞ্জ প্রতিনিধি

সারাবাংলা

সিংগাইরে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে বড় ভাইয়ের সাবলের আঘাতে ছোট ভাই নিহত হয়েছে। রোববার (১০ মার্চ) বিকেলে সিংগাইর

2024-03-11T17:04:45+00:00
2024-03-11T17:04:45+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সিংগাইরে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন
মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১১ মার্চ, ২০২৪, ৫:০৪ পিএম   (ভিজিট : ২৬৮)
X

সিংগাইরে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে বড় ভাইয়ের সাবলের আঘাতে ছোট ভাই নিহত হয়েছে। রোববার (১০ মার্চ) বিকেলে  সিংগাইর উপজেলার জামিত্তা ইউনিয়নের মধুরচর গ্রামের এ ঘটনা ঘটে।

পারিবারিক সূত্র ও পুলিশ জানায়, মধুরচর গ্রামের মৃত ইন্তাজ উদ্দিনের ছোট ছেলে কহেল মুন্সী (৬০) ও বড় ছেলে ইসলাম মুন্সীর মধ্যে বাড়ির সীমানা সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধ চলছিল।

রোববার দুপুরে বড় ভাইয়ের বাড়ির সামনে বেরা (প্রাচীর) দিতে যান  নিহত কোহেল মুন্সি। এ নিয়ে দুই ভাইয়ের মধ্যে বাক বিতন্ডার সৃষ্টি হয়। একপর্যায় বড় ভাই ইসলাম মুন্সির হাতে থাকা লোহার সাবল দিয়ে  সজোরে আঘাত করে এবং উপর্যুপরি  মারপিট করতে থাকে। কোহেলি মাটিতে উঠে পড়ে। স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর সোমবার (১১মার্চ) সকাল ৭টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কোহেলি মারা যান। 

নিহত কোহেল মুন্সির নিকট আত্মীয়রা জানান, সীমানা নিয়ে দুই ভাইয়ের মধ্যে বিরোধ দীর্ঘদিনের । হামলার এক পর্যায়ে কহেলী মুন্সিকে বাঁচাতে তার স্ত্রী সাফিয়া বেগম (৫৫) ও তার ছেলে শাহিনুর মুন্সী (২৫), এগিয়ে আসে। তাদেরকেও এলোপাথাড়ি মারপিট করে যখম করে কহেল মুন্সির বড় ভাই ইসলাম মুন্সি ও তার স্ত্রী কুলসুম বেগম, মেয়ে রোজিনা আক্তার ও ছেলে হৃদয় মুন্সী। পরে স্থানীয়রা গুরুতর আহতদের দ্রুত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। কোহেলি মুন্সির স্ত্রী সাফিয়া বেগম আশঙ্কা জনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছে। 

সিংগাইর থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়ারুল ইসলাম জানান , ঘটনাস্থল পরিদর্শন করেছি। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। ইসলাম মুন্সির মেয়ে রোজিনাকে আটক করা হয়েছে, বাকিদের  গ্রেফতারের চেষ্টা চলছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy