প্রকাশ: সোমবার, ১১ মার্চ, ২০২৪, ৫:১২ পিএম আপডেট: ১১.০৩.২০২৪ ৫:২৫ পিএম (ভিজিট : ৩১১)

X
বগুড়ায় ৭৭৫ বোতল মাদকদ্রব্য ফেন্সিডিল উদ্ধার এবং মোছাঃ সুমা খাতুন (২৫) নামে এক নারী মাদক চোরাকারবারীকে গ্রেফতার করেছে বগুড়া সদর থানা পুলিশ।
পুলিশ জানায়, ১১ মার্চ সোমবার দুপুরে বগুড়া সদর থানাধীন নুনগোলা ইউনিয়নের কুকরুল মধ্যপাড়া গ্রামে অভিযান করে মাদক কারবারী মোছাঃ সুমা খাতুন (২৫) কে ৭৭৫ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার করা হয়েছে। তিনি একই গ্রামের মেহেদী হাসান ওরফে বাবলার স্ত্রী।
পুলিশ সূত্র আরো জানিয়েছে আসামীর দেখানো মতে একটি সরিষার পলের মধ্য হইতে ৫টি সাদা প্লাষ্টিকের বস্তার মধ্যে সর্বমোট ৭৭৫ বোতল মাদকদ্রব্য ফেন্সিডিল উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামী মোছাঃ সুমা খাতুন দীর্ঘদিন যাবৎ বগুড়া সদর থানা এলাকাসহ আশেপাশের অন্যান্য থানা এলাকায় মাদকদ্রব্য ফেন্সিডিল বিক্রয় করিয়া আসছিলেন।
সদর থানার এস আই আবু জাফর মোঃ সালেহ জানান, এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।