বগুড়ায় রেললাইন বস্তিতে অগ্নিকাণ্ডে ১৪ ঘর পুড়ে ছাই

বগুড়া প্রতিনিধি

সারাবাংলা

বগুড়া শহরের চেলোপাড়া চাষীবাজার এলাকায় রেল লাইনের একটি বস্তিতে আগুন লেগে ১৪টি টিনের ঘর পুড়ে গেছে।আজ সোমবার দুপুরে

2024-03-11T19:25:43+00:00
2024-03-11T19:25:43+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বগুড়ায় রেললাইন বস্তিতে অগ্নিকাণ্ডে ১৪ ঘর পুড়ে ছাই
বগুড়া প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১১ মার্চ, ২০২৪, ৭:২৫ পিএম   (ভিজিট : ১৯৭)
X

বগুড়া শহরের চেলোপাড়া চাষীবাজার এলাকায় রেল লাইনের একটি বস্তিতে আগুন লেগে ১৪টি টিনের ঘর পুড়ে গেছে। আজ সোমবার দুপুরে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। 

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, মুক্তিযোদ্ধা মুসলিম উদ্দিন নামে একজন মুক্তিযোদ্ধার ঘর থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তে আগুন ছড়িয়ে পড়লে ঘরে থাকা মানুষজন প্রাণ নিয়ে বের হতে পারলেও সবকিছু পুড়ে যায়। ফায়ার সার্ভিস আসার আগেই তাদের আসবাবপত্র, হাঁড়িপাতিল, নগদ টাকা পুড়ে যায়। পরিবারগুলোর সদস্যরা খোলা আকাশের নিচে অবস্থান করছে।

বগুড়া ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক খন্দকার আব্দুল জলিল বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট গিয়ে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে। 

এ বিষয়ে শহরের নারুলী পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) তারিকুল ইসলাম বলেন, পুলিশ ও স্থানীয় লোকজন আগুন নেভাতে সহযোগিতা করলেও বস্তি ঘরে থাকা মালামাল রক্ষা করা যায়নি। তবে কেউ হতাহত হননি।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy