পাংশায় রেলওয়ের জায়গায় অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান

রাজবাড়ী প্রতিনিধি

সারাবাংলা

রাজবাড়ীর পাংশায় রেলওয়ের জায়গা থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান করা হয়েছে। উচ্ছেদ অভিযানে বাধা দেওয়ায় মো. নাসির নামে

2024-03-11T19:36:22+00:00
2024-03-11T19:36:22+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
পাংশায় রেলওয়ের জায়গায় অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান
রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১১ মার্চ, ২০২৪, ৭:৩৬ পিএম   (ভিজিট : ১৬৬)
X

রাজবাড়ীর পাংশায় রেলওয়ের জায়গা থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান করা হয়েছে। উচ্ছেদ অভিযানে বাধা দেওয়ায় মো. নাসির নামে এক ব্যক্তিকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম‍্যমান আদালত।

সোমবার দুপুরে শহরের বারেক মোড়ের রেলগেট এলাকা থেকে এ উচ্ছেদ অভিযান শুরু করেন বাংলাদেশ রেলওয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নুরুজ্জামান। এ সময় রেলের জায়গায় অবৈধভাবে নির্মিত ৩৫টি স্থাপনা উচ্ছেদ করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নুরুজ্জামান জানান, এক সময় পাংশার নারায়ণপুর মৌজায় রেলওয়ের জায়গা ছিল ৫০ একরের বেশি। এরমধ্যে ২২ একরের বেশি জমি বেদখল হয়ে গেছে। দখলকারীরা বিভিন্ন সময়ে ব‍্যক্তি বা সংস্থার নামে রেকর্ড করে দখল করে নিয়েছে। রেলওয়ে জমি উদ্ধারের জন‍্য রেলওয়ে উচ্ছেদ অভিযান পরিচালনা করছে।

অভিযানের সময় উপস্থিত ছিলেন পাংশা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ মাসুদুর রহমান রুবেল, পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ স্বপন কুমার মজুমদার, পাকশী রেলওয়ে ডিভিশনের কর্মকর্তা জিআরপি পুলিশসহ রেলওয়ের বিভিন্ন দফতরের কর্মকর্তা । 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy