রাজবাড়ীর পাংশায় রেলের অবৈধ দখল উদ্ধারে অভিযান শুরু

বালিয়াকান্দি (রাজবাড়ী) প্রতিনিধি

সারাবাংলা

রেলের শহর রাজবাড়ী কে আবার রেলের কাছে ফিরিয়ে দিতেই রেলমন্ত্রীর নিজ এলাকা থেকেই শুরু হয়েছে উদ্ধার অভিযান।সোমবার (১১

2024-03-11T19:38:18+00:00
2024-03-11T19:38:18+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
রাজবাড়ীর পাংশায় রেলের অবৈধ দখল উদ্ধারে অভিযান শুরু
বালিয়াকান্দি (রাজবাড়ী) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১১ মার্চ, ২০২৪, ৭:৩৮ পিএম   (ভিজিট : ২৩০)
X

রেলের শহর রাজবাড়ী কে আবার রেলের কাছে ফিরিয়ে দিতেই রেলমন্ত্রীর নিজ এলাকা থেকেই শুরু হয়েছে উদ্ধার অভিযান। সোমবার (১১ ফেব্রুয়ারী) দুপুরে রাজবাড়ীর পাংশায় রেলের জায়গায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু করে পশ্চিমাঞ্চলের রেলওয়ে কর্তৃপক্ষ।

অভিযানে নেতৃত্ব দেন পাকশী পশ্চিমাঞ্চল রেলওয়ের বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নুরুজ্জামান। এসময় তিনি সাংবাদিকদের বলেন, অনেকে স্টেশনের আশপাশে অবৈধভাবে রেলওয়ের জমি দখল করে স্থাপনা তৈরি করেছেন।

তিনি আরো বলেন আজ ৫০ টি অবৈধ স্থাপনা উচ্ছেদের পরিকল্পনা রয়েছে। আমরা ইতিমধ্যে উচ্ছেদ অভিযান শুরু করেছি এ ধারাবাহিকতা অব্যাহত থাকবে। পাংশা পৌর শহরের বারেক মোড় থেকে রেলগেট পর্যন্ত আয়াশ রেস্টুরেন্ট সহ বেশ কিছু দোকানপাট ভাঙচুর করেছে। এই উদ্ধার অভিযান বিকাল ৪ টা পর্যন্ত চলমান থাকবে।

এ সময় রেলের লাল ফ্লাগ উঠিয়ে ফেলে দেওয়ার অপরাধে পাংশায় নবনির্মিত বিসমিল্লা টাওয়ারের ম্যানেজারকে ১৫ দিন বিনাশ্রম কারাদণ্ড ও অবৈধভাবে রেলের জায়গা দখল করে শোরুম করায় আরেক সিরামিকস ব্যবসায়ীকে পাঁচ হাজার টাকা জরিমানা করেন রেলের এই কর্মকর্তা।

এ সময় উপস্থিত ছিলেন পাংশা উপজেলা সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ মাসুদুর রহমান রুবেল, পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার, পাকশী রেলওয়ে ডিভিশনের কর্মকর্তা জিআরপি পুলিশসহ অন্যান্য নেতৃবৃন্দ।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy