রমজানে সিএনজি স্টেশনের নতুন সময়সূচি

নিজস্ব প্রতিবেদক

অর্থনীতি

রমজানে সিএনজি স্টেশনগুলো এক ঘণ্টা বেশি খোলা রেখে নতুন সময় পুনর্নিধারণ করেছে সরকার। পাশাপাশি ঈদে ঘরমুখো মানুষের জন্য

2024-03-12T17:54:42+00:00
2024-03-12T17:54:42+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
রমজানে সিএনজি স্টেশনের নতুন সময়সূচি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১২ মার্চ, ২০২৪, ৫:৫৪ পিএম   (ভিজিট : ১৯৮)
X

রমজানে সিএনজি স্টেশনগুলো এক ঘণ্টা বেশি খোলা রেখে নতুন সময় পুনর্নিধারণ করেছে সরকার। পাশাপাশি ঈদে ঘরমুখো মানুষের জন্য ৭-১৮ এপ্রিল পর্যন্ত ২৪ ঘণ্টা খোলা থাকবে স্টেশনগুলো।

মঙ্গলবার (১২ মার্চ) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
 
রমজানে সিএনজি স্টেশনগুলো এক ঘণ্টা বেশি খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রণালয়। ফলে নতুন আদেশ অনুযায়ী ১২মার্চ থেকে ৬ এপ্রিল পর্যন্ত বিকেল ৫টা থেকে রাত ১০টা বন্ধ থাকবে সিএনজি স্টেশন। যা আগে বিকেল ৫টা থেকে রাত ১১টা পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ ছিল।
 
এছাড়া, ৭ থেকে ১৮ এপ্রিল পর্যন্ত সিএনজি স্টেশনগুলোকে ২৪ ঘণ্টা খোলা রাখার নির্দেশ দেয়া হয়েছে৷
 
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রমজান মাসে বিদ্যুৎ চাহিদার দৈনিক পিক আওয়ারে গ্যাস বিতরণ নেটওয়ার্কে সম্ভাব্য স্বল্প-চাপ পরিস্থিতি নিরসনের লক্ষ্যে প্রথম রমজান থেকে ৬ এপ্রিল পর্যন্ত বর্তমানে সিএনজি স্টেশনগুলো বন্ধের সময়কাল সন্ধ্যা ৬টা হতে রাত ১১টা পর্যন্ত পরিবর্তন করে বিকাল ৫টা থেকে রাত ১০টা পর্যন্ত মোট পাঁচ ঘণ্টা বন্ধ রাখার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে মন্ত্রণালয়।
 
এছাড়া ঈদুল ফিতর উদযাপন উপলক্ষে মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে জ্বালানি সরবরাহের সুবিধার্থে ৭-১৮ এপ্রিল সিএনজি স্টেশনগুলো সার্বক্ষণিক খোলা রাখার প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। ১৯ এপ্রিল থেকে আগের সময়সূীচিতে (বিকেল ৫টা থেকে রাত ১১টা পর্যন্ত) স্টেশনগুলো বন্ধ রাখা হবে।





Loading...
Loading...


অর্থনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy