সিরাজগঞ্জে কৃষি মেলার উদ্বোধন

সিরাজগঞ্জ প্রতিনিধি

সারাবাংলা

সিরাজগঞ্জ সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করা হয়েছে।গতকাল মঙ্গলবার সকাল ১০ টায়

2024-03-12T18:08:32+00:00
2024-03-12T18:08:32+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
সিরাজগঞ্জে কৃষি মেলার উদ্বোধন
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১২ মার্চ, ২০২৪, ৬:০৮ পিএম   (ভিজিট : ২১৪)
X

সিরাজগঞ্জ সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করা হয়েছে।

গতকাল মঙ্গলবার সকাল ১০ টায়  উপজেলা পরিষদ চত্বরে প্রধান অতিথি হিসেবে স্থানীয় সংসদ সদস্য ড. জান্নাত আরা হেনরী ফিতা কেটে এ মেলার উদ্বোধন করেন।পরে তিনি মেলার স্টল পরিদর্শন করেন। এতে সভাপতিত্ব করেন,
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনোয়ার হোসেন।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ রিয়াজ উদ্দিন, ভাইস চেয়ারম্যান অধ্যাপিকা হাসনা হেনা প্রমূখ। স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা  মোঃ আনোয়ার সাদাত।

এসময় অতিরিক্ত কৃষি অফিসার শর্মিষ্ঠা সেন গুপ্তা,সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার খন্দকার শফিকুর রহমান সহ বিভিন্ন ইউনিয়নের কৃষকেরা উপস্থিত ছিলেন।

তিনদিনের এ কৃষি মেলায় প্রায় ১০ টি প্রদর্শনী স্টলে বিভিন্ন প্রজাতির ফলফলাদি ও গাছের চারা এবং কৃষি উপকরণ প্রদর্শন করা হচ্ছে। এ মেলা প্রতিদিন  সকাল ৯ হতে বিকাল ৫ টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত  থাকবে । আগামী  বৃহস্পতিবার পর্যন্ত মেলা চলবে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy