গলাচিপায় মহিষের শিংয়ের আঘাতে কৃষকের মৃত্যু

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি

সারাবাংলা

পটুয়াখালীর গলাচিপায় মহিষের শিং এর আঘাতে কৃষক মনির হোসেন (৫০) মারা গেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার গোলখালী ইউনিয়নের নলুয়াবাগী

2024-03-12T20:55:41+00:00
2024-03-12T20:55:41+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
গলাচিপায় মহিষের শিংয়ের আঘাতে কৃষকের মৃত্যু
গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১২ মার্চ, ২০২৪, ৮:৫৫ পিএম   (ভিজিট : ২৪৩)
X

পটুয়াখালীর গলাচিপায় মহিষের শিং এর আঘাতে কৃষক মনির হোসেন (৫০) মারা গেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার গোলখালী ইউনিয়নের নলুয়াবাগী গ্রামের মঙ্গলবার (১২ মার্চ) সকাল ৭ ঘটিকার সময়। মনির হোসেন গোলখালী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের নলুয়াবাগী গ্রামের এসন্দার চৌকিদারের ছেলে। 

জানা গেছে, পার্শ্ববতী কলাপাড়া উপজেলার ধানখালী ইউনিয়নের নমর হাট থেকে মনির হোসেন ২ লাখ ৪৫ হাজার টাকা দিয়ে সোমবার একটি মহিষ ক্রয় করে। মহিষটি মঙ্গলবার সকাল ৭ ঘটিকার সময় নিজ বাড়ীর উত্তর পাশে ঘাস খাওয়াইতে নিয়ে গেলে মহিষটি শিং দিয়ে মনির হোসেনকে এলোপাথারিভাবে আঘাত করতে থাকে। স্থানীয় লোকজন এ ঘটনা দেখে তাৎক্ষনিক ভাবে তাকে উদ্ধার করে পার্শ্ববর্তী উপজেলা আমতলীর গাজীপুর বন্দরে নিয়ে যায়। সেখান থেকে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতাল নিয়ে যাবার পথে শাখারিয়া নামক স্থানে তার মৃত্যু ঘটে। 

গোলখালী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের নলুয়াবাগী গ্রামের ইউপি সদস্য আকন মো. আবু সাইয়েদ এ তথ্যটি জানিয়েছেন। 

এ ব্যাপারে গোলখালী ইউনিয়নের ইউপি চেয়ারম্যান মো. নাসির উদ্দিন হাওলাদার জানান, মনির হোসেন নামের এক ব্যাক্তি মহিষের শিং এর আঘাতে মারা গিয়েছে। বিষয়টি অত্যন্ত দুঃখজনক। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy