কেন্দুয়ায় পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার

কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি

সারাবাংলা

নেত্রকোনার কেন্দুয়ায় পুকুরের পানিতে বিজয় বর্মন (২০) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।ঘটনাটি ঘটেছে, উপজেলার পাইকুড়া ইউনিয়নের

2024-03-13T11:24:12+00:00
2024-03-13T14:57:18+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
কেন্দুয়ায় পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার
কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৩ মার্চ, ২০২৪, ১১:২৪ এএম  আপডেট: ১৩.০৩.২০২৪ ২:৫৭ পিএম  (ভিজিট : ১৪৭)
X

নেত্রকোনার কেন্দুয়ায় পুকুরের পানিতে বিজয় বর্মন (২০) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।  ঘটনাটি ঘটেছে, উপজেলার পাইকুড়া  ইউনিয়নের দেওপাড়া গ্রামে। নিহত বিজয় বর্মন ঐ গ্রামের ইতিন বর্মনের ছেলে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, নিহত বিজয় বর্মন সবসময় নেশাগ্রস্ত থাকত। গত রবিবার থেকে সে নিখোঁজ ছিল। মঙ্গলবার (১২মার্চ) রাতে দেওপাড়া গ্রামের বকুল মিয়ার বাড়ির পিছনের পুকুরে বিজয় বর্মনের লাশ দেখতে পায় স্থানীয় এক কৃষক। পরে থানায় খবর দেয়া হলে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। 

পুলিশ আরো জানায়, বিজয়ের লাশ ফুলে গিয়েছিল এবং পুকুরের পাড়ে নেশা জাতীয় বিভিন্ন দ্রব্য পাওয়া যায়।

নিহত বিজয়ের মামা মনু বর্মন জানান, বিজয় বর্মন দীর্ঘ দিন যাবত নেশা জাতীয় দ্রব্য সেবন করিত। আমরা না করা সত্বেও সে শুনত না। বিজয় গত রবিবার থেকে নিখোঁজ ছিল। মঙ্গলবার রাতে খবর পেয়ে পুকুরে তার লাশ দেখতে পাই। পরে পুলিশ এসে তার লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

এব্যাপারে কেন্দুয়া থানার পেমই তদন্ত কেন্দ্রের উপপুলিশ পরিদর্শক আব্দুল জলিল বলেন, উপজেলার দেওপাড়া গ্রামের ইতিন বর্মনের ছেলে বিজয় বর্মনের লাশ বকুল মিয়ার পুকুর থেকে উদ্ধার করে থানায় নিয়ে আসি।  বুধবার (১৩ মার্চ) লাশ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হবে। ময়নাতদন্তের রিপোর্ট পেলেই ঘটনার আসল কারণ জানা যাবে বলেও জানান তিনি। 






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy