পায়রার আন্ধারমানিকে নির্মিত হচ্ছে চার লেন বিশিষ্ট সেতু

পটুয়াখালী প্রতিনিধি

সারাবাংলা

পায়রায় এবার নির্মিত হচ্ছে এক্সট্রা ডোজ ক্যাবলের চারলেন বিশিষ্ট ঝুলন্ত সেতু। আন্ধারমানিক নদীর উপরে ১হাজারা ১৮০ মিটার দৈর্ঘ্যরে

2024-03-13T13:10:13+00:00
2024-03-13T14:55:25+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
পায়রার আন্ধারমানিকে নির্মিত হচ্ছে চার লেন বিশিষ্ট সেতু
পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৩ মার্চ, ২০২৪, ১:১০ পিএম  আপডেট: ১৩.০৩.২০২৪ ২:৫৫ পিএম  (ভিজিট : ১৭২)
X

পায়রায় এবার নির্মিত হচ্ছে এক্সট্রা ডোজ ক্যাবলের চারলেন বিশিষ্ট ঝুলন্ত সেতু। আন্ধারমানিক নদীর উপরে ১হাজারা ১৮০ মিটার দৈর্ঘ্যরে এই সেতুটি নির্মিত হলে বন্দরের মূল টার্মিনাল থেকে বানিজ্যিক কার্যক্রম আরো এক ধাপ এগিয়ে যাবে। 

টার্মিনালের সাথে ঢাকা-কুয়াকাটা মহাসড়কের সরাসরি সংযুক্ত স্থলে ব্রীজটি নির্মিত হচ্ছে। এ লক্ষ্যে মঙ্গলবার (১২ মার্চ) দুপুরে পায়রা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল আবদুল্লাহ আল মামুন চৌধুরী এ সেতুর পাইলিং কাজ উদ্বোধন করেন।

পায়রা বন্দর কর্তৃপক্ষের ট্রাফিক বিভাগের উপ-পরিচালক আজিজুর রহমান জানান, আন্দারমানিক নদীর নাব্য এবং সার্বক্ষণিক জাহাজ চলাচল ও জলবায়ু পরিবর্তনের ফলে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির বিষয়টি বিবেচনায় রেখে মূল নদীতে মাত্র দুটি পিলার স্থাপন করে এক্সট্রা ডোজ ক্যাবলের মাধ্যমে এ সেতুটি নির্মাণ করা হবে। ১হাজার ১৮০মিটার দৈর্ঘ্যরে সেতুটি হবে চার লেন বিশিষ্ট। এতে নদীর নাব্য রক্ষা ও পানি প্রবাহ ঠিক থাকবে।

তিনি জানান, চুক্তি মোতাবেক চীনা ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না রেলওয়ে ব্রিজ কনস্ট্রাকশন গ্রুপ  (সিআরবিজি) এবং চায়না সিভিল ইঞ্জিনিয়ারিং কনস্টিটিউশন কর্পোরেশন (সিসিইসিসি) আগামী ২০২৬ সালের ফেব্রুয়ারির মধ্যে সেতুর নির্মাণ কাজ সম্পন্ন করবে। কোরিয়ান পরামর্শক প্রতিষ্ঠানের প্রত্যক্ষ তত্তবধানে একটি দৃষ্টিনন্দন ও আইকনিক সেতু হবে এটি। নির্মাণ শেষ হলে সেতুটির মাধ্যমে ঢাকা-কুয়াকাটা মহাসড়কে সঙ্গে পায়রা বন্দরের সরাসরি যোগাযোগ সম্ভব হবে। সেই সঙ্গে পায়রা বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম দ্রুত ও সহজ হবে। বন্দরের বাণিজ্যিক কার্যক্রমে ব্যাপক গতি সঞ্চার হবে।

পাইলিং কাজের উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পায়রা বন্দর কর্তৃপক্ষের ডিআইএসএফ প্রকল্প পরিচালক ক্যাপ্টেন মনিরুজ্জামান, বন্দরের চিফ হাইড্রোগ্রাফার কমান্ডার মাহমুদুল হাসান খান, ট্রাফিক বিভাগের পরিচালক আতিকুল ইসলাম, বোর্ড পরিচালক আব্বাস উদ্দীন, বন্দরের প্রথম জেটি প্রকল্প পরিচালক মোঃ নাসির উদ্দীন, হারবার মাস্টার ক্যাপ্টেন শরিফুর রহমান, ট্রাফিক বিভাগের উপ-পরিচালক মোঃ আজিজুর রহমানসহ পরামর্শক প্রতিষ্ঠানের প্রতিনিধি ও ঠিকাদারী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy