ময়মনসিংহে র‍্যাবের অভিযানে চার ক্লিনিক সিলগালা

ময়মনসিংহ ব্যুরো

সারাবাংলা

ময়মনসিংহে র‌্যাব পরিচালিত ভ্রাম্যমান আদালত নগরীর চরপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৪টি অনুমোদনহীন বেসরকারী ক্লিনিক ও ডায়াগোনস্টিক সেন্টারকে তালা

2024-03-13T13:28:59+00:00
2024-03-13T14:55:10+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
ময়মনসিংহে র‍্যাবের অভিযানে চার ক্লিনিক সিলগালা
ময়মনসিংহ ব্যুরো
প্রকাশ: বুধবার, ১৩ মার্চ, ২০২৪, ১:২৮ পিএম  আপডেট: ১৩.০৩.২০২৪ ২:৫৫ পিএম  (ভিজিট : ১৮৫)
X

ময়মনসিংহে র‌্যাব পরিচালিত ভ্রাম্যমান আদালত নগরীর চরপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৪টি অনুমোদনহীন বেসরকারী ক্লিনিক ও ডায়াগোনস্টিক সেন্টারকে তালা লাগিয়ে সিলগালা করে দিয়েছে। এ সময় অপর দুটি ক্লিনিককে অর্থ জারিমানা ও সতর্ক করে দিয়েছে। 

র‌্যাব-১৪’র স্কোয়াড কমান্ডার এএসপি মুহাঃ জাহিদ হাসান জানান, দেশব্যাপী অবৈধ হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে অভিযান পরিচালনার অংশ হিসেবে ময়মনসিংহ জেলা প্রশাসন ও সিভিল সার্জন কার্যালয়ের সহযোগিতায় বুধবার বেলা ১১টার দিকে নগরীতে অভিযান পরিচালিত হয়। এসময় বিভিন্ন হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে জরিমানা আদায় ও লাইসেন্সবিহীন বিভিন্ন প্রতিষ্ঠান সিলগালা করে দেয় র‌্যাব-১৪। 

অভিযানকালে নগরীর চরপাড়া এলাকায় রেডিসন হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক এবং নিউ সমরিতা হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক এ অপারেশন ল্যাব অপরিচ্ছন্ন থাকার কারণে ময়মনসিংহ জেলা প্রশাসনের মাধ্যমে ৫০হাজার টাকা করে দুটিতে ১লাখ টাকা জরিমানা আদায় করা হয়। এসময় প্রতিষ্ঠান দুটিকে ভবিষ্যতের জন্য সতর্ক করা হয়।

অপরদিকে নগরীতে প্রতিষ্ঠিত স্কয়ার হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক, সিটি হাসপাতাল, নিউ সিটি হাসাপাতাল ও ইউনাইটেড ক্লিনিকে অভিযান চালানো হয়। এসময় স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক প্রদত্ত লাইসেন্স না থাকায় চারটি হাসপাতালই বন্ধ ঘোষণা করে সিলগালা করে দেয়া হয়।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy