ভাঙ্গায় এক্সপ্রেসওয়ে সড়কে মোটরসাইকেল আরোহীর মৃত্যু

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

সারাবাংলা

ফরিদপুরের ভাঙ্গায় নিয়ন্ত্রণ হারিয়ে এক্সপ্রেস ওয়ের রেলিংয়ের সাথে ধাক্কা লেগে নাঈম ফকির (২০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত

2024-03-13T13:32:51+00:00
2024-03-13T13:32:51+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ভাঙ্গায় এক্সপ্রেসওয়ে সড়কে মোটরসাইকেল আরোহীর মৃত্যু
ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৩ মার্চ, ২০২৪, ১:৩২ পিএম   (ভিজিট : ১৩৮)
X

ফরিদপুরের  ভাঙ্গায় নিয়ন্ত্রণ হারিয়ে এক্সপ্রেস ওয়ের রেলিংয়ের সাথে ধাক্কা লেগে নাঈম ফকির (২০) নামে এক মোটরসাইকেল আরোহী  নিহত হয়েছে।

মঙ্গলবার(১২ মার্চ) রাত  দিকে ভাঙ্গা বিশ্বরোড গোল চত্বরে এ দুর্ঘটনা ঘটে। নিহত নাঈম ফকির ভাঙ্গা পৌরসভার ছিলাধরচর মহল্লার মৃত কিবরিয়া ফকিরের ছেলে।

ভাঙ্গা হাইওয়ে থানার উপ পরিদর্শক আবদুল্লাহেল বাকি জানান, নিহত মোটরসাইকেল আরোহী  ভাঙ্গা- মাওয়া-ঢাকা  জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক্সপ্রেস ওয়েতে ওঠার সময় এটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের রেলিং এ ধাক্কা লেগে  গুরুতর আহত হন তিনি এবং মোটরসাইকেলটি চুর্ণ বিচুর্ন হয়ে যায়। পরে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ সময় ক্ষতিগ্রস্ত মোটরসাইকেলটি উদ্ধার করে ভাঙ্গা হাইওয়ে থানায় নিয়ে আসা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy