কমলনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি

সারাবাংলা

লক্ষ্মীপুরের কমলনগরে পিছন থেকে দু'হাত বাঁধা ও গেঞ্জি দিয়ে মুখ ঢাকা অবস্থায় জাহিদুল ইসলাম শিমুল(২৬) নামের এক যুবকের

2024-03-13T14:52:22+00:00
2024-03-13T14:52:22+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
কমলনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৩ মার্চ, ২০২৪, ২:৫২ পিএম   (ভিজিট : ৭৩২)
X

লক্ষ্মীপুরের কমলনগরে পিছন থেকে দু'হাত বাঁধা ও গেঞ্জি দিয়ে মুখ ঢাকা অবস্থায় জাহিদুল ইসলাম শিমুল(২৬) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার সকালে উপজেলার চরফলকন ইউনিয়নের তার নিজ বাড়ির পাশের একটি গাছ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। শিমুল ওই ইউনিয়নের ৭ নং ওয়ার্ডে মোতাসিন বাঘার ছেলে।

শিমুলের ভাই মনছুর বলেন, সকালে স্থানীয়রা গাছের সঙ্গে ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে আমাদের খবর দেন। পরে পুলিশকে জানালে পুলিশ মরদেহ উদ্ধার করে।  

তিনি আরও বলেন, আমি অন্য জায়গায় ছিলাম। খবর পেয়ে এসে দেখি শিমুলের মরদেহ গাছের সঙ্গে ঝুলে আছে। তবে তার হাঁটু ভাঁজ করা পা মাটির সঙ্গে লেগে ছিল। তার দুই হাত ছিল পেছন থেকে বাঁধা ও গেঞ্জি দিয়ে মুখ ডাকা। হাত বাঁধা অবস্থায় সে কীভাবে গলায় ফাঁস দিতে পারে? এটি আত্মহত্যা নয়, কেউ তাকে হত্যা করে ঝুলিয়ে রাখতে পারে। 

শিমুলের বাবা মোতাসিন বাঘা বলেন, ভোরে সেহরি খেয়ে শিমুল ফজরের নামাজের উদ্দেশ্যে ঘর থেকে বেরিয়ে যায়। যাওয়ার সময় সে আমাদের ঘরের দরজা লাগিয়ে দিতে বলে। আমার ছেলেকে হত্যা করা হয়েছে।আমি এর সঠিক তদন্ত ও বিচার চাই।  

কমলনগর থানার উপ পরিদর্শক (এসআই)বিপ্লব কুমার সিংহ বলেন,শিমুলের পা মাটিতে লাগানো এবং দুই হাত পিছন থেকে বাঁধা অবস্থায় পেয়েছি। গলায় আঘাতের চিহ্ন রয়েছে।ধারণা করা হচ্ছে তাকে কেউ হত্যা করে ঝুলিয়ে রেখেছে। ময়নাতদন্তের রিপোর্ট আসলে সঠিকভাবে বলা যাবে। 






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy