প্রকাশ: বুধবার, ১৩ মার্চ, ২০২৪, ৪:০৮ পিএম আপডেট: ১৩.০৩.২০২৪ ৫:৪৫ পিএম (ভিজিট : ২৪৯)

X
গাজীপুরের টঙ্গীতে পল্লী মঙ্গল কর্মসুচী (পিএমকে) নামে একটি স্বাস্থ্যসেবা সংগঠনের উদ্যোগে অসহায় ও দুস্থদের মাঝে দুইদিন ব্যাপী বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ঔষধ বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।
বুধবার সকাল সাড়ে আটটা থেকে দুপুর দুইটা পর্যন্ত টঙ্গীর দত্তপাড়া পাড়া এলাকায় এই চিকিৎসা সেবা দেওয়া হয়। এসময় প্রায় পাঁচ শতাধিক মানুষ বিনামূল্যে বিভিন্ন স্বাস্থসেবা গ্রহন করেন।
বিনামূল্যে স্বাস্থ্যসেবা দেওয়া তিনজন অভিজ্ঞ ডাক্তাররা হলেন, মেডিসিন বিভাগের চিকিৎসক ডাঃ জিয়াউল হাসান, গাইনি ও প্রসুতি বিভাগের ডাঃ নাসরিন আক্তার ও চক্ষু বিভাগের ডাঃ আব্দুল্লাহ আল মামুন।
প্রতিষ্ঠানের প্রোগ্রাম ইনচার্জ ডাঃ খায়রুল বাসার বলেন, পল্লী মঙ্গল কর্মসুচী (পিএমকে) এর উদ্যোগে চলমান স্বাস্থ্যসেবা কর্মসুচীর মাধ্যমে প্রথম দিনে প্রায় ৫ শতাধিক রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা ঔষুধ ও চশমা প্রদান করা হয়েছে। আমাদের এই দুইদিন ব্যাপী স্বাস্থ্যসেবা কার্যক্রম সারা দেশে চলমান আছে।
ভবিষ্যতেও বিনামূল্যে স্বাস্থ্য সেবা কার্যক্রম ও ওষুধ সরবরাহ চলমান থাকবে। এসময় উপস্থিত ছিলেন পল্লী মঙ্গল কর্মসুচীর টঙ্গী শাখার ব্যবস্থাপক শামীম আল মামুন, সাজু মিয়া (নীড), জোনাল হিসাব রক্ষণ কর্মকর্তা মাহবুব আলম টঙ্গী শাখার হিসাব রক্ষক মাকসুদা খাতুন প্রমূখ।