গৌরনদীতে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত

গৌরনদী প্রতিনিধি

সারাবাংলা

পিরোজপুরের ছারছীনা শরীফের মাহফিলগামী থ্রি-হুইলার (মাহেন্দ্রা) নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশের নিরাপত্তা পিলারের উপর আছরে পড়ে সাইদুর রহমান (৭৫)

2024-03-13T16:26:04+00:00
2024-03-13T16:36:01+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
গৌরনদীতে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত
গৌরনদী প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৩ মার্চ, ২০২৪, ৪:২৬ পিএম  আপডেট: ১৩.০৩.২০২৪ ৪:৩৬ পিএম  (ভিজিট : ১৬১)
X

পিরোজপুরের ছারছীনা শরীফের মাহফিলগামী থ্রি-হুইলার (মাহেন্দ্রা) নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশের নিরাপত্তা পিলারের উপর আছরে পড়ে সাইদুর রহমান (৭৫) নামের এক মুসল্লী নিহত হয়েছে। 

এঘটনায় থ্রি-হুইলার চালকসহ ছয়জন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ ও উজিরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।  নিহত সাইদুর বরিশালের গৌরনদী বন্দরের ব্যবসায়ী এবং কালকিনি উপজেলার কয়ারিয়া ইউপির সাবেক চেয়ারম্যান ছিলেন। বুধবার সকাল সাড়ে দশটায় বরিশাল-ঢাকা মহাসড়কের বাবুগঞ্জ উপজেলার রাকুদিয়া নতুন হাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

বাবুগঞ্জ ফায়ার সার্ভিসের টিম লিডার জাহিদুল ইসলাম জানান, পিরোজপুরের ছারছীনা দরবার শরীফের তিন দিনব্যাপি মাহফিলের আখেরী মোনাজাত আজ জোহর নামাজের পর।  এতে অংশ নেয়ার জন্য আটজন মুসুল্লী গৌরনদী বাসষ্ট্যান্ড থেকে থ্রি-হুইলারে রওনা দেয়।  পথিমধ্যে বাবুগঞ্জ উপজেলার রাকুদিয়া নতুনহাট এলাকায় পৌঁছলে থ্রি-হুইলারের নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশের নিরাপত্তা পিলারের উপর আছরে পড়ে। এতে থ্রি-হুইলারের চালকসহ সকলেই কমবেশি আহত হয়। 

আহতদের মধ্যে পাঁচজনকে স্থানীয়রা বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। তিনজনকে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক সাইদুর রহমান নামের একজনকে মৃত বলে ঘোষনা করেন। উজিরপুর মডেল থানার এসআই আবু ইউসুফ জানান, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।









Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy