সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল অটোরিকশা যাত্রীর

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

সারাবাংলা

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার শশই নামক স্থানে পিকআপ ভ্যানের চাপায় জয়নাল মিয়া (২৬) নামে এক অটোরিকশার যাত্রী নিহত হয়েছেন।বুধবার

2024-03-13T17:19:33+00:00
2024-03-13T17:19:33+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল অটোরিকশা যাত্রীর
সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৩ মার্চ, ২০২৪, ৫:১৯ পিএম   (ভিজিট : ২৫৪)
X

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার শশই নামক স্থানে পিকআপ ভ্যানের চাপায় জয়নাল মিয়া (২৬) নামে এক অটোরিকশার যাত্রী নিহত হয়েছেন। 

বুধবার (১৩ মার্চ) বেলা ১১টার দিকে ঢাকা সিলেট মহাসড়কে পিকআপ ভ্যান ও সিএনজি চালিত অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। নিহত জয়নাল মিয়া বিজয়নগর উপজেলার আনন্দ গ্রামের মাহতাব আলীর ছেলে। 

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে মহাসড়কের শশই নামক স্থানে ঢাকাগামী একটি পিকআপ ভ্যানের সঙ্গে বিপরীত দিক থেকে আসা সিএনজি চালিত  অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে জয়নাল মিয়া নিহত হয় এবং আরেক জন আহত হয়।

সরাইল খাটিহাত হাইওয়ে থানার ভারপ্রাপ্ত ইনচার্জ মোল্লা সালাউদ্দিন জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। পিকআপটি আটক করা হলেও চালক ও হেলপার পালিয়ে গেছেন।  তিনি আরও জানান, নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy