লেবুর দাম শুনেই ফিরে যাচ্ছেন বেশির ভাগ ক্রেতা

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি

সারাবাংলা

পবিত্র রমজান মাস সামনে রেখে নাটোরের গুরুদাসপুরে লেবুসহ নানা ধরনের ফলের দাম বেড়েছে বহুগুণ।অভিযোগ রয়েছে রমজানকে সামনে রেখে

2024-03-13T17:30:51+00:00
2024-03-13T17:44:33+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
লেবুর দাম শুনেই ফিরে যাচ্ছেন বেশির ভাগ ক্রেতা
গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৩ মার্চ, ২০২৪, ৫:৩০ পিএম  আপডেট: ১৩.০৩.২০২৪ ৫:৪৪ পিএম  (ভিজিট : ২৬৮)
X

পবিত্র রমজান মাস সামনে রেখে নাটোরের গুরুদাসপুরে লেবুসহ নানা ধরনের ফলের দাম বেড়েছে বহুগুণ।

অভিযোগ রয়েছে রমজানকে সামনে রেখে ব্যবসায়ীরা অন্য পণ্যের সাথে রোজাদারদের জন্য অতি প্রয়োজনীয় লেবুর, তরমুজ,মাল্টা,আঙুর, কলা ও খেজুরসহ চিনি, অন্যান্য সয়াবিন তেল, পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা মরিচ, ছোলা, বেগুন, ডাল, মুড়ি, বেশির ভাগই ইফতার তৈরিতে ব্যবহৃত। এসব পণ্যের দাম নিয়ে অসন্তোষ প্রকাশ করছে ক্রেতারা।

ব্যবসায়ীদের দাবি, লেবুর মৌসুম না থাকায় এবং সরবরাহ কম থাকায় দাম বেড়েছে। উপজেলার চাঁচকৈড় বাজারে ১ কেজি লেবু ১২০ থেকে ১৪০ টাকায় বিক্রি হচ্ছে। অথচ গত সপ্তাহে এই লেবু ৬০-৭০ টাকা কেজি বিক্রি হয়েছে। প্রায় ৮ কিলোমিটার ব্যবধানে নাজিরপুর এবং কাছিকাটা বাজারেও ওই একই মূল্য টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

লেবু বিক্রেতা আত্তাব ও রেজাউল প্রামানিক জানান, লেবুর মৌসুম কেবল শুরু হচ্ছে। এরমধ্যেই আবার রমজান মাস। চাহিদাও বেশি। এজন্য দামও বেড়েছে। 

চাঁচকৈড় হাটে ঘুরে দেখা গেছে, মো.মধু মিয়া নামে এক ক্রেতা বলেন, কাঁচা মরিচ বাদে আলু, পেঁয়াজ, বেগুন, লেবুসহ দাম এত বেশি যে ধরতে গেলে হাত পুড়ে যাচ্ছে। ছামাদ নামের আরাক ক্রেতা বলেন, যে তালিকা নিয়ে বাজারের আসছিলাম তার অর্ধেকও কিনতে পারি নাই টাকা শেষ।

গুরুদাসপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা আক্তার বলেন, এ ব্যাপারে বাজার মনিটরিং করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy