মৌলভীবাজার জেলা পুলিশের মাসিক অপরাধ সভা অনুষ্ঠিত

শ্রীমঙ্গল প্রতিনিধি

সারাবাংলা

আজ বুধবার দুপুর ১টায় মৌলভীবাজার জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মোহাম্মদ

2024-03-13T19:17:10+00:00
2024-03-13T19:17:10+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
মৌলভীবাজার জেলা পুলিশের মাসিক অপরাধ সভা অনুষ্ঠিত
শ্রীমঙ্গল প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৩ মার্চ, ২০২৪, ৭:১৭ পিএম   (ভিজিট : ১৯০)
X

আজ বুধবার দুপুর ১টায় মৌলভীবাজার জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মোহাম্মদ সারোআর আলমের সঞ্চালনায় মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। 

অপরাধ পর্যালোচনা সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার  মোঃ মনজুর রহমান বিপিএম, পিপিএম (বার) ।

অপরাধ সভায় মৌলভীবাজার জেলার থানা ও পুলিশ সদস্যদের কৃতিত্বপূর্ণ অবদানের জন্য বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হয়। 

শ্রীমঙ্গল থানার দুটি দস্যুতার মামলার মূল রহস্য উদঘাটন এবং আসামি গ্রেফতার করায় শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত)  মো. আমিনুল ইসলামকে বিশেষ পুরস্কারে ভূষিত করা হয়। 

মাননীয় পুলিশ সুপার শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলামের হাতে ক্রেস্ট ও ধন্যবাদপত্র তুলে দেন। 

সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার(ডিএসবি) মো. মোহসিন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ আজমল হোসেন এবং মৌলভীবাজার জেলা পুলিশের বিভিন্ন ইউনিট ও থানার অফিসার ইনচার্জগণ।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy