নীলফামারীতে সর্বজনীন পেনশন স্কিম নিবন্ধন কার্যক্রম উদ্বোধন

নীলফামারী প্রতিনিধি

সারাবাংলা

নীলফামারীতে সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে সর্বজনীন পেনশন স্কিম বাস্তবায়নে নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে

2024-03-14T14:17:37+00:00
2024-03-14T14:17:37+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নীলফামারীতে সর্বজনীন পেনশন স্কিম নিবন্ধন কার্যক্রম উদ্বোধন
নীলফামারী প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৪ মার্চ, ২০২৪, ২:১৭ পিএম   (ভিজিট : ১৯৪)
X

নীলফামারীতে সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে সর্বজনীন পেনশন স্কিম বাস্তবায়নে নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ।

উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহিদ মাহমুদ, জেলা মৎস্য কর্মকর্তা আবু সাঈদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দীপক চক্রবর্তি বক্তব্য দেন এতে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। বিভিন্ন শ্রেণি পেশার মানুষ এ সময় উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান জানান, প্রবাস, প্রগতি, সুরক্ষা ও সমতা স্কিমের মাধ্যমে এই স্কিমে অন্তর্ভুক্ত হতে পারবেন যে কেউ। উদ্বুদ্ধকরণের মাধ্যমে আজ থেকে উপজেলা পর্যায়ে নিবন্ধন কার্যক্রম শুরু হলো।
অনুষ্ঠানে সোনালী ব্যাংকের কর্মকর্তাগণ নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy