কলমাকান্দায় ভ্রাম্যমাণ আদালতে মাদক কারবারির দণ্ড

কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি

সারাবাংলা

নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় দীলিপ চন্দ্র রায় নামে এক মাদককারবারিকে এক বৎসর বিনাশ্রম কারাদণ্ড ও দশ হাজার টাকা জরিমানা

2024-03-14T15:45:26+00:00
2024-03-14T15:45:26+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কলমাকান্দায় ভ্রাম্যমাণ আদালতে মাদক কারবারির দণ্ড
কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৪ মার্চ, ২০২৪, ৩:৪৫ পিএম   (ভিজিট : ১৩৮)
X

নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় দীলিপ চন্দ্র রায় নামে এক মাদককারবারিকে এক বৎসর বিনাশ্রম কারাদণ্ড ও দশ হাজার টাকা জরিমানা  করেছেন - ভ্রাম্যমান আদালত। 

দণ্ডপ্রাপ্ত দীলিপ চন্দ্র রায় উপজেলার কলমাকান্দা সদর ইউনিয়নের নোয়াগাঁও গ্রামে বাসিন্দা ও ধীরেন্দ্র চন্দ্র এর ছেলে। জানা গেছে, বৃহস্পতিবার সকালে কলমাকান্দা থানা পুলিশের একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার নিজ বাড়ী থেকে মাদক সেবনরত অবস্থায় মাদকদ্রব্যসহ দিলীপ চন্দ্র রায়কে আটক করে।

পরে পুলিশ আটককৃতকে ঘটনাস্থলে ভ্রাম্যমান আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসাদুজ্জামান এর আদালতে হাজির করলে আদালত দীলিপ চন্দ্র রায়কে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬ এর (৫) ধারায় তাকে  এক বৎসর বিনাশ্রম কারাদণ্ড ও নগদ ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।

এবিষয়ে কলমাকান্দা থানার ওসি মোহাম্মদ লুৎফল হক বলেন, দণ্ডপ্রাপ্ত দীলিপ চন্দ্র রায়কে ওইদিন দুপুরে জেলা কারাগারে পাঠানো  হয়।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy