নিত্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণে রাখতে সরাইলে বাজার মনিটরিং

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

সারাবাংলা

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পবিত্র মাহে রমজানে নিত্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণে রাখতে বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।বৃহস্পতিবার (১৪ মার্চ)

2024-03-14T16:21:41+00:00
2024-03-14T16:21:41+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নিত্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণে রাখতে সরাইলে বাজার মনিটরিং
সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৪ মার্চ, ২০২৪, ৪:২১ পিএম   (ভিজিট : ১৮৮)
X

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পবিত্র মাহে রমজানে নিত্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণে রাখতে বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।  

বৃহস্পতিবার (১৪ মার্চ) দুপুরে সরাইল বাজারের বিভিন্ন মোদির দোকান, ফলের দোকান, তরমুজ, কলা, মুরগি, মাংস ও কাঁচা বাজারের এ মনিটরিং কার্যক্রম চালান উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মেজবাহ উল আলম ভূঁইয়া। এছাড়াও বিভিন্ন দোকানের ক্রয় মূল্যের সঙ্গে বিক্রয়মূল্য সঠিক আছে কিনা তা যাচাই করেন।

বাজার মনিটরিং শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মুহাম্মদ মেজবাহ উল আলম ভূঁইয়া বলেন, পবিত্র রমজান উপলক্ষে নিত্যপণ্য মূল্য নিয়ন্ত্রণে রাখতে সরাইল বাজারে বিভিন্ন দোকানে মনিটরিং করা হয় এবং বিভিন্ন অপরাধে ৩ টি মামলায় ১৫ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়।


এসময় সরাইল থানার অফিসার ইনচার্জ ওসি এমরানুল ইসলাম, পুলিশ সদস্যরা, আনসারসহ উপস্থিত ছিলেন। 






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy