কালিহাতীতে আগুনে পুড়লো ৪টি দোকান

কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি

সারাবাংলা

টাঙ্গাইলের কালিহাতীর সল্লা বাসস্ট্যান্ডে আগুনে পুড়েছে ছোটবড় ৪টি টিনশেড দোকান। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন

2024-03-15T17:09:18+00:00
2024-03-15T17:09:18+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কালিহাতীতে আগুনে পুড়লো ৪টি দোকান
কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৫ মার্চ, ২০২৪, ৫:০৯ পিএম   (ভিজিট : ২৬৬)
X

টাঙ্গাইলের কালিহাতীর সল্লা বাসস্ট্যান্ডে আগুনে পুড়েছে ছোটবড় ৪টি টিনশেড দোকান। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় প্রায় ১৫লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস ।

শুক্রবার (১৫ মার্চ) দুপুরে হোটেল থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে ধারনা ফায়ার সার্ভিসের।

এলেঙ্গা ফায়ার সার্ভিসের সাব অফিসার মোহাম্মদ আতাউর রহমান জানান, দুপুর দেড়টার দিকে সল্লা বাসস্ট্যান্ডে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ৪৫মিনিট চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে হোটেল থেকে আগুনের সূত্রপাত হয়েছে। আগুনে একটি হোটেল, একটি মিষ্টির দোকান, একটি মোবাইল সার্ভিসিং এর দোকান ও ১টি মোটরসাইকেল সার্ভিসিং এর দোকান পুড়েছে। এসময় ৯টি মোটরসাইকেল সম্পূর্ণ পুড়ে গেছে। সবমিলিয়ে আনুমানিক ১৫লাখ টাকার ক্ষয়ক্ষতির ধারণা তার।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy