সৈয়দপুরে তুচ্ছ ঘটনায় তিন ঘণ্টা সড়ক অবরোধ

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি

সারাবাংলা

‌নীলফামারীর সৈয়দপুর বাসটার্মিনালে তুচ্ছ ঘটনায় দুপুর ১২টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত সড়কে গা‌ড়ি রেখে অবরোধ করেন পরিবহন

2024-03-15T17:19:54+00:00
2024-03-15T17:19:54+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সৈয়দপুরে তুচ্ছ ঘটনায় তিন ঘণ্টা সড়ক অবরোধ
সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৫ মার্চ, ২০২৪, ৫:১৯ পিএম   (ভিজিট : ১৪২)
X

‌নীলফামারীর সৈয়দপুর বাসটার্মিনালে তুচ্ছ ঘটনায় দুপুর ১২টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত সড়কে গা‌ড়ি রেখে অবরোধ করেন পরিবহন শ্রমিকেরা, পার্শ্ববতী রংপুরের তারাগঞ্জের বালাবারী হাইওয়ে পুলিশের বিরুদ্ধে হয়রানির অভিযোগ এনে, প্রায় তিন ঘণ্টা সড়ক অবরোধ করেছেন পরিবহন শ্রমিকেরা। তবে পুলিশ বলছে, ফিটনেসবিহীন, মেয়াদোত্তীর্ণ রেজিস্ট্রেশন ও ড্রাইভিং লাইসেন্স না থাকায় রেকার দিয়ে গাড়ি নিয়ে যাওয়া হলে শ্রমিকেরা অযৌক্তিকভাবে সড়ক অবরোধ করেন।

১৬ মার্চ শুক্রবার দুপুর একটা থেকে বিকেল  তিনটা পর্যন্ত সৈয়দপুর বাসটার্মিনালে, দিনাজপুর-রংপুর মহাসড়কে বাস মিনিবাস বেরি কেট দিয়ে সড়ক অবরোধ করে রাখেন পরিবহন শ্রমিকেরা। এতে চিকলি, ওয়াপদা মোড় পযন্ত সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। যানজটে ভোগান্তিতে পড়েন ওই সড়কে চলাচল করা যাত্রী ও পথচারীরা।

সড়ক অবরোধের খবর পেয়ে নীলফামারী, সৈয়দপুরের ট্রাফিক ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে শ্রমিক নেতাদের এবং তারাগঞ্জ হাইওয়ে পুলিশের সাথে মুঠোফোনে বোঝানোর চেষ্টা করেন। পরে বিকেল তিনটার দিকে, পরিবহন শ্রমিক–নেতারা, ও মালিক সমিতির নেতারা এবং পুলিশ কর্মকর্তাদের মধ্যস্থতায় অবরোধ প্রত্যাহার করা হয়।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy