নড়াইলে মোটরসাইকেল চোরচক্রের ৩ সদস্য গ্রেপ্তার

নড়াইল প্রতিনিধি

সারাবাংলা

নড়াইলে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের ৩ জন সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। বৃহস্পতিবার ও শুক্রবার

2024-03-15T17:35:39+00:00
2024-03-15T17:35:39+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নড়াইলে মোটরসাইকেল চোরচক্রের ৩ সদস্য গ্রেপ্তার
নড়াইল প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৫ মার্চ, ২০২৪, ৫:৩৫ পিএম   (ভিজিট : ২৪২)
X

নড়াইলে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের ৩ জন সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। বৃহস্পতিবার ও শুক্রবার মাগুরা ও নড়াইল জেলায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। 

গ্রেফতারকৃতরা হলেন মাগুরা জেলার মোহাম্মদপুর থানার মন্ডলগাতী গ্রামের মোঃ কুদ্দুস মোল্যার ছেলে মোঃ লিটন মিয়া (২৬),নড়াইল জেলার লোহাগড়া থানার মোচড়া গ্রামের মিকাইল মোল্যা ওরফে ইসমাইল মোল্যার ছেলে মোঃ আশিকুর রহমান মোল্যা ওরফে আসিবুর রহমান ওরফে আশিক ওরফে হাসিব (৩৩),জেলার লোহাগড়া থানার গোপিকান্তপুর (গুচ্ছগ্রাম) সাকিনের মৃত আজিজুর রহমানের ছেলে
মোঃ মোমিন মোল্যা ওরফে মমিন ওরফে রনি (৩৩)।

শুক্রবার (১৫ মার্চ) দুপুরে নড়াইল জেলা পুলিশের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়,গত ১৭ জানুয়ারি রাতে লোহাগড়া পৌরসভার সরদারপাড়া কাজী আব্দুল আলীমের ভাড়া বাসার তালা ভেঙে চোর দল মোটরসাইকেল চুরি করে নিয়ে যায়। ১৮ জানুয়ারি লোহাগড়া থানায় একটা মামলা রুজু করা হয়। এই ঘটনার প্রেক্ষিতে নড়াইল জেলার পুলিশ সুপার মোহাঃ মেহেদী হাসান এর নির্দেশনায় মোটরসাইকেল চোর চক্রের সদস্য গ্রেপ্তারে মাঠে নামে নড়াইল জেলা গোয়েন্দা শাখা পুলিশ। 

এরই ধারাবাহিকতায় গোপন সংবাদ ও তথ্য প্রযুক্তির মাধ্যমে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ সাব্বিরুল আলম এর তত্ত্বাবধানে এসআই মোঃ সাইফুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ ১৪ ও ১৫ মার্চ মাগুরা ও নড়াইল জেলায় অভিযান পরিচালনা করে মোঃ লিটন মিয়া,মোঃ আশিকুর রহমান মোল্যা,মোঃ মোমিন মোল্যাকে তাদের নিজ নিজ বসতবাড়ি হতে গ্রেফতার করে। 

গ্রেফতারকৃত লিটন মিয়ার নামে মোটরসাইকেল চুরির ঘটনায় ৮টি মামলা,আশিকুর রহমান মোল্যার নামে ১১টি মামলা এবং মোমিন মোল্যার নামে ১২টি মামলা ডিএমপি, কেএমপি, গোপালগঞ্জ, খুলনা, যশোর, সাতক্ষীরা, মাগুরা ও নড়াইলসহ একাধিক জেলায় রয়েছে। আসামিদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy