নড়াইলে কালচারাল অফিসারকে অপসারণের দাবিতে ঘেরাও

নড়াইল প্রতিনিধি

সারাবাংলা

নড়াইল জেলা শিল্পকলা একাডেমীর কালচারাল অফিসার হামিদুর রহমানকে দ্রুত অপসারণ ও শাস্তির দাবিতে শিল্পকলা একাডেমী ঘেরাও কর্মসূচি পালিত

2024-03-15T17:43:12+00:00
2024-03-15T19:24:16+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নড়াইলে কালচারাল অফিসারকে অপসারণের দাবিতে ঘেরাও
নড়াইল প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৫ মার্চ, ২০২৪, ৫:৪৩ পিএম  আপডেট: ১৫.০৩.২০২৪ ৭:২৪ পিএম  (ভিজিট : ১৯০)
X

নড়াইল জেলা শিল্পকলা একাডেমীর কালচারাল অফিসার হামিদুর রহমানকে দ্রুত অপসারণ ও শাস্তির দাবিতে শিল্পকলা একাডেমী ঘেরাও কর্মসূচি পালিত হয়েছে। এদিকে কালচারাল অফিসারের পক্ষে একটি অংশ সাবেক সাধারন সম্পাদক ও সম্মিলিত সাংস্কৃতিক জোট সভাপতি মলয় কুন্ডু’র দূর্নীতির প্রতিবাদ করতে গেলে তাদের ব্যানার কেড়ে নেয় বিক্ষোভকারীরা। 
শুক্রবার (১৫ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে নড়াইল জেলা শিল্পকলা একাডেমী চত্ত্বরে এসব ঘটনা ঘটে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখে। পুলিশের বাধা উপেক্ষা করে কালচারাল অফিসারের সেচ্ছাচারিতা ও দূর্নীতি প্রতিরোধ সংগ্রাম কমিটি শিল্পকলা একাডেমী ঘেরাও করে বিক্ষোভ করে। 

বক্তব্য রাখেন বীরমুক্তিযোদ্ধা সাইফুর রহমান হিলু,সম্মিলিত সাংস্কৃতিক জোট সভাপতি মলয় কুন্ডু,সাধারন সম্পাদক শরফুল আলম লিটু। বক্তারা শিল্পকলা একাডেমী কালচারাল অফিসার হামিদুর রহমান কে অবাঞ্ছিত ঘোষনা করেন।
 
গত কয়েকমাস ধরে কালচারাল অফিসার হামিদুর রহমানের বিরুদ্ধে স্থানীয় শিল্পীরা নানা দূর্নীতির অভিযোগ তুলে আসছেন। তার দূর্নীতির তদন্ত করছে জেলা প্রশাসন। এই অবস্থায় গত কয়েকদিন ধরে শিল্পকলা একাডেমীর শিক্ষকরো সাংস্কৃতিক শিক্ষা ক্লাস বর্জন করেছেন।
 
নড়াইল সদর থানার ওসি মোহাম্মাদ সাইফুল ইসলাম বলেন, দুটি গ্রুপে একই স্থানে পক্ষে বিপক্ষে মানববন্ধন কর্মসুচি থাকায় আমরা সকাল থেকে এখানে পুলিশ মোতায়েন রেখেছি। আমারা চাই শান্তিপূর্ণ ভাবে ঘটনার সমাধান হোক।

কালচারাল অফিসার হামিদুর রহমান বলেন, একটি স্বার্থান্বেষী মহল আমার বিরুদ্ধে অনেকদিন ধরে ষড়যন্ত্র করছে তাই ধারাবাহিকতায় আজ তারা এখানে এই কর্মসুচি দিয়েছে। আমার বিরুদ্ধে এইটে একটা গুজব ছাড়া কিছুই না।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy