রমজানের উপহার পেলো দুই শতাধিক পরিবার

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

সারাবাংলা

গাজীপুরের টঙ্গীতে সাহায্যের হাত ফাউন্ডেশনের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে দুই শতাধিক দুঃস্থ অসহায় পরিবারের মাঝে চাল, ডাল,

2024-03-15T17:55:09+00:00
2024-03-15T17:55:09+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
রমজানের উপহার পেলো দুই শতাধিক পরিবার
টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৫ মার্চ, ২০২৪, ৫:৫৫ পিএম   (ভিজিট : ৫৩৫)
X

গাজীপুরের টঙ্গীতে সাহায্যের হাত ফাউন্ডেশনের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে দুই শতাধিক দুঃস্থ অসহায় পরিবারের মাঝে চাল, ডাল, তেলসহ নিত্য প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়েছে। 

শুক্রবার বিকেলে টঙ্গীর বৌবাজারস্থ সংগঠনের নিজস্ব কার্যালয়ের সামনে এই কার্যক্রম অনুষ্ঠিত হয়।
 
সাহায্যের হাত ফাউন্ডেশনের সভাপতি বি এম সোহেল রানা আরিফের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংগঠনের প্রধান উপদেষ্টা ৫৭ নং ওয়ার্ড কাউন্সিলর গিয়াস উদ্দিন সরকার।

প্রধান অতিথির বক্তব্যে গিয়াস উদ্দিন সরকার বলেন, সাহায্যের হাত ফাউন্ডেশন তাদের সৃষ্টিলগ্ন থেকে সমাজের দুঃস্থ অসহায়, ছিন্নমূল, হত দরিদ্র মানুষের মাঝে সহযোগিতা দিয়ে আসছে। যে আর্দশ উদ্দেশ্য নিয়ে তারা এই সংগঠনের যাত্রা শুরু করেছিল তা এখনো বজায় রাখায় তাদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। 

সংগঠনের সভাপতি বি এম সোহেল রানা আরিফ বলেন, মহামারি করোনাকালীন সময় থেকে আমাদের এই সংগঠনের যাত্রা শুরু হয়েছে। প্রায় ৫শত সদস্যের এই সংগঠন নিজস্ব অর্থায়নে মানুষের সেবা করে যাচ্ছে। ভবিষ্যতে আরো বড় পরিসরে সাধারন মানুষের পাশে থাকবো ইনশাআল্লাহ।  

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুবলীগ নেতা লিটন উদ্দিন সরকার সহ সংগঠনের বিভিন্ন স্থরের নেতাকর্মীবৃন্দ।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy