ফরিদপুরে ১২০ টাকায় ৪৮ জন পেলেন পুলিশের চাকরি

ফরিদপুর জেলা প্রতিনিধি

সারাবাংলা

ফরিদপুরে ১২০ টাকায় হতদরিদ্র ও মধ্যবিত্ত পরিবারের ৪৮ জন তরুণ-তরুণী পেয়েছেন পুলিশের চাকরি। কোনো প্রকার তদবীর সুপারিশ, ঘুষ

2024-03-15T18:35:44+00:00
2024-03-15T18:35:44+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ফরিদপুরে ১২০ টাকায় ৪৮ জন পেলেন পুলিশের চাকরি
ফরিদপুর জেলা প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৫ মার্চ, ২০২৪, ৬:৩৫ পিএম   (ভিজিট : ৬৬০)
X

ফরিদপুরে ১২০ টাকায়  হতদরিদ্র ও মধ্যবিত্ত পরিবারের ৪৮ জন তরুণ-তরুণী পেয়েছেন পুলিশের চাকরি। কোনো প্রকার তদবীর সুপারিশ, ঘুষ ছাড়া পুলিশে চাকরি পেয়ে খুশিতে আত্মহারা এসব তরুণ-তরুণীরা।

এমন স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়ায় বিনামূল্যে চাকরি পেয়ে জেলা পুলিশ সুপার মোঃ মোর্শেদ আলমকে (এসপি) খুশিতে জড়িয়ে ধরে কান্না করেন অনেক অভিভাবক।

বৃহস্পতিবার বিকালে ফরিদপুরের পুলিশ সুপার (এসপি) মোঃ মোর্শেদ আলম ৪৮ জন তরুণ-তরুণীর চাকরি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

জেলা পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যায় পুলিশ সুপার ট্রেইনি পুলিশ কনস্টেবল পদে নিয়োগ পরীক্ষার ফলাফল ঘোষণা করেন। এতে ৪৮ জন ছেলে ও ৭জন মেয়ে প্রাথমিকভাবে ট্রেইনি পুলিশ কনস্টেবল পদের জন্য নির্বাচিত হন।

পরে রাতেই পুলিশ লাইন্সের ড্রিল শেডে কনস্টেবল পদে ৪৮ জন উত্তীর্ণকে বরণ করে নেন ফরিদপুর জেলা পুলিশ। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার (এসপি) মোঃ মোর্শেদ আলম।

এসময় আরও উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ ইমদাদ হুসাইন (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) শৈলেন চাকমা (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সালাউদ্দিন প্রমুখ।

পুলিশ কনস্টেবল পদে চাকরি পাওয়া এক তরুণীর বাবা বলেন, মেয়েকে নিয়ে খুবই চিন্তায় ছিলাম। মানুষের কাছে শুনি এখন সরকারি চাকরি নিতে গেলে টাকা লাগে। কিন্তু এখন দেখি সব ধারণা ভুল। মাত্র ১২০ টাকা দিয়ে যে পুলিশে চাকরি হবে কখনও কল্পনাও করতে পারিনি।

এ বিষয়ে ফরিদপুরের পুলিশ সুপার(এসপি) মোঃ মোর্শেদ আলম জানান, নিয়োগ বোর্ডের যেসব সদস্য ছিল সবাই একদম স্বচ্ছ ছিল। যারা সুযোগ পেয়েছেন, সবাই যোগ্য প্রার্থী। মাত্র ১২০ টাকায় নিয়োগ পেয়েছেন তারা। কোনো ধরনের সুপারিশ ও লেনদেনের সুযোগ ছিল না এ নিয়োগ প্রক্রিয়ায়।

তিনি আরও বলেন, প্রথমে পুলিশ কনস্টেবল পদে চাকরির জন্য ২ হাজার ১৬২ জন চাকরিপ্রার্থী আবেদন করেছিলেন। তবে এদের মধ্যে থেকে ১ হাজার ৭২৮ জন নিয়োগ পরীক্ষায় অংশ নেন। সেখান থেকে লিখিত পরীক্ষায় বাছাই হয়েছিলেন ৪৭২ জন। লিখিত পরীক্ষার ফলাফলে ১৮৯ জন থেকে মৌখিক পরীক্ষার ফলাফলে ৪৮ জনকে চূড়ান্তভাবে মনোনীত করেছি। এদের মধ্যে পুরুষ ৪১ ও নারী ৭ জন।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy