চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

সারাবাংলা

সারা দেশের ন্যায় চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত হয়েছে। এবারের প্রতিপাদ্য ছিলো “স্মার্ট বাংলাদেশ গড়ি, ভোক্তার স্বার্থে

2024-03-15T18:38:06+00:00
2024-03-15T18:38:06+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৫ মার্চ, ২০২৪, ৬:৩৮ পিএম   (ভিজিট : ১৬৫)
X

সারা দেশের ন্যায় চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত হয়েছে। এবারের প্রতিপাদ্য ছিলো “স্মার্ট বাংলাদেশ গড়ি, ভোক্তার স্বার্থে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করি”।

দিবসটি উপলক্ষে শুক্রবার সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আনিছুর রহমান এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন।

এছাড়া সম্মানিত অতিথি হিসেবে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আসিফ আহমেদ, পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. আবুল কালাম সাহিদ, সদর উপজেলা নির্বাহী অফিসার মোছা. তাছমিনা খাতুন, ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মাসুম আলীসহ সংশ্লিষ্ট সরকারি দপ্তরের প্রধানগণ, ভোক্তা অধিকার সুরক্ষায় নিয়োজিত বিভিন্ন অংশীজন এবং প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy