ফরিদগঞ্জে আগুনে পুড়ল ৩ বসতঘর

চাঁদপুর প্রতিনিধি

সারাবাংলা

চাঁদপুরের ফরিদগঞ্জে আগুন লেগে ৩টি বসতঘর পুড়ে ছাই হয়েছে। এসব ঘরের আসবাবপত্র ও বিভিন্ন সামগ্রী পুড়ে যাওয়ায় পরিবারগুলো

2024-03-15T18:46:52+00:00
2024-03-15T18:46:52+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ফরিদগঞ্জে আগুনে পুড়ল ৩ বসতঘর
চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৫ মার্চ, ২০২৪, ৬:৪৬ পিএম   (ভিজিট : ১৪৪)
X

চাঁদপুরের ফরিদগঞ্জে আগুন লেগে ৩টি বসতঘর পুড়ে ছাই হয়েছে। এসব ঘরের আসবাবপত্র ও বিভিন্ন সামগ্রী পুড়ে যাওয়ায় পরিবারগুলো নিঃস্ব হয়ে গেছে। তবে এতে কেউ হতাহত হয়নি।

শুক্রবার (১৫ মার্চ) সকালে উপজেলার রূপসা উত্তর ইউনিয়নের ঘোড়াশালা গ্রামের হাজিবাড়িতে এ ঘটনা ঘটে।

অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেন ফরিদগঞ্জ ফায়ার সার্ভিস এণ্ড সিভিল ডিফেন্স স্টেশনের দলনেতা মো. কামরুল ইসলাম।

তিনি বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছি। তবে কীভাবে আগুনের সূত্রপাত, তা নিশ্চিত হওয়া যায়নি।

স্থানীয় লোকজন জানান, আগুনের লেলিহান শিখায় দিনমজুর খোরশেদ আলম খোকা, বিল্লাল হোসেন ও স্বামীর সঙ্গে ছাড়াছাড়ি হয়ে যাওয়া লিলু বেগমের বসতঘর পুড়ে গেছে। এতে তাঁদের ঘরসহ আসবাবপত্র ও বিভিন্ন সামগ্রী পুড়ে গেছে। এ ঘটনায় ৩টি পরিবার সর্বস্বান্ত হয়ে খোলা আকাশের নিচে বসবাস করার উপক্রম হয়েছে।

স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আনোয়ার হোসেন বলেন, আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে খোঁজ-খবর নিয়েছি। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো একেবারেই নিঃস্ব। উপজেলা প্রশাসনকে ঘটনাটি অবহিত করা হবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy