প্রকাশ: শনিবার, ১৬ মার্চ, ২০২৪, ২:৪৯ পিএম (ভিজিট : ১৫০)

X
পবিত্র মাহে রমজান উপলক্ষে টাঙ্গাইলের কালিহাতীর কুরুয়া চৌধুরী বাড়িতে হিউম্যান রাইটস এন্ড লিগাল সাপোর্ট অর্গানাইজেশন এর পক্ষ থেকে তালিকাভুক্ত ১৫০ দুঃস্থ ও অসহায় পরিবারের মধ্যে অর্থাৎ প্রত্যেক পরিবারের মধ্যে ১ লিটার তেল, ১ কেজি চিনি, ১ কেজি ছোলা এক কেজি ডাল ও ১ কেজি করে মুড়ি বিতরণ করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিহাতী উপজেলা আওয়ামী লীগ এর সভাপতি ও কালিহাতী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জনাব মোজহারুল ইসলাম তালুকদার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারান্দিয়া ইউনিয়নের চেয়ারম্যান জনাব মোঃ মাসুদ তালুকদার ও নারান্দিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জনাব মোঃ শফি উদ্দিন চৌধুরী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব আলহাজ্ব এস এম নুরুল ইসলাম এবং সভা পরিচালনা করেন সংস্থার নির্বাহী পরিচালক ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবি জনাব ব্যারিস্টার বাবুল আক্তার চৌধুরী (বাবু)৷