কলমাকান্দায় বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত

কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি

সারাবাংলা

নেত্রকোনার কলমাকান্দায় উপজেলা প্রশাসনের নানান আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ১০৪ তম জন্মদিন ও জাতীয়

2024-03-17T11:09:26+00:00
2024-03-17T11:09:26+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কলমাকান্দায় বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত
কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৭ মার্চ, ২০২৪, ১১:০৯ এএম   (ভিজিট : ১৭৭)
X

নেত্রকোনার কলমাকান্দায় উপজেলা প্রশাসনের নানান আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ১০৪ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে।

আজ রোববার  (১৭ মার্চ) সকাল সাড়ে ৯ টায় উপজেলা পরিষদের নতুন কমপ্লেক্সে বঙ্গবন্ধু এঁর প্রতিকৃতিতে স্থানীয় এমপি আলহাজ্ব মোশতাক আহমেদ রুহী পক্ষে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

পরে উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব  মো. আব্দুল খালেক , উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসাদুজ্জামান, কলমাকান্দা সরকারি কলেজের অধ্যক্ষ সুকুমার বনিক, উপজেলা ভাইস-চেয়ারম্যান মো. মিজানুর রহমান মিজান ও মহিলা ভাইস-চেয়ারম্যান আফরোজা বেগম শিমু , সহকারি কমিশনার (ভূমি) মো. শহীদুল ইসলাম , ওসি মোহাম্মদ লুৎফুল হক, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ইসলাম উদ্দিন , সাবেক জেলা পরিষদ সদস্য ইদ্রিস আলী তালুকদার, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ , কলমাকান্দা প্রেসক্লাব, উপজেলার বিভাগীয় সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থী, সাংস্কৃতিক সংগঠন, ব্যবসায়ী সংগঠনসহ নানা শ্রেণি-পেশার লোকজন পুষ্পস্তবক অর্পণ করেন।

পরে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে কলমাকান্দা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। ওই র‍্যালি শেষে উপজেলা পরিষদের হলরুমে ইউএনও আসাদুজ্জামান এর সভাপতিত্বে ও শিক্ষক অঞ্জন সরকার বাবনের সঞ্চলনায় আলোচনা সভায় অনুষ্ঠিত হয়।

এর আগে ওইদিন  সকাল ৯ টায় উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনসহ বঙ্গবন্ধু এঁর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা আওয়ামী লীগ ও তার অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy