প্রকাশ: রোববার, ১৭ মার্চ, ২০২৪, ২:২৭ পিএম আপডেট: ১৭.০৩.২০২৪ ২:৫১ পিএম (ভিজিট : ২৬৬)

X
দশমিনায় আওয়ামীলীগ ও সহযোগি সংগঠন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষে পৃথক পৃথক কর্মসূচি পালন করেছে দলটি।
দিবসটি যথাযোগ্য মর্যদায় পালন উপলক্ষে সকালে দলটির স্থায়ী কার্যালয়ে সাধারণ সম্পাদক ইকবাল মাহমুদ লিটনের নেতৃত্বে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান, বঙ্গবন্ধু মুরালে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা ও আলোচনা সভার আয়োজন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ইকবাল মাহমুদ লিটন,সহ-সভাপতি সিকদার গোলাম মোস্তফা, যুগ্নসাধারণ সম্পাদক জাকির হেসেন ভুট্টাো, সদস্য কাজী শাহজাহান, দপ্তর সম্পাদক মেশারেফ, যুবলীগের সাংগঠনিক সম্পাদক আরিফ হোসন,
এদিকে ভিন্নভাবে দলটির যুগ্নসাধারণ সম্পাদক বাবু গৌতম রায়ের নেতৃত্বে অস্থায়ী কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান, পরিষদ চত্বরে বঙ্গবন্ধু মুরালে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভার আয়োজন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি কাজী কালাম, সহ-সভাপতি আলহাজ্ব আবুবক্কর ছিদ্দিকি, রাজ্জাক সিকদার, যগ্নসাধারন সম্পাদক নাঈম মোহাম্মাদ বশির, সাংঠনিক সম্পাদক উত্তম কর্মকার, গাজী মিজান, ছাত্রলীগের সাবেক সভাপতি ইমরান সিকদার বাপ্পি, হাসান সেরেনিয়াবাদ, সাধারণ সম্পাদক রিয়াদ হোসেন আপু, আরিফ হোসেন সবুজ, যুবলীগের সিনিয়র সহ-সভাপতি রমিজ মোল্লা, সাধারন সম্পাদক অরুপ কর্মকার, শ্রমিক লীগের সভাপতি বেল্লাল সরদার, সাধারণ সম্পাদক মহোসিন জোমাদ্দার, স্বচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মাইনুলসহ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।