মাদারগঞ্জে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত

মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

সারাবাংলা

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে।দিবসটি

2024-03-17T15:27:17+00:00
2024-03-17T15:27:17+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
মাদারগঞ্জে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত
মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৭ মার্চ, ২০২৪, ৩:২৭ পিএম   (ভিজিট : ১৩৪)
X

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে রোববার (১৭ মার্চ) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা চত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা, পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাইযুল ওয়াসীমা নাহাতের সভাপতিত্বে ও সমাজসেবা কর্মকর্তা তৌফিকুল ইসলাম খালেকের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ওবায়দুর রহমান বেলাল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন- বীর মুক্তিযোদ্ধা আবু বক্কর সিদ্দিক, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) গোলাম কিবরিয়া তমাল, পুলিশ পরিদর্শক (তদন্ত) ফিরোজ উদ্দিন, মাদারগঞ্জ প্রেসক্লাবের সভাপিত জাহিদুর রহমান উজ্জল তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মীর জান্নাতুল আলম সোহেল প্রমূখ।

এসময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।









Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy