দুর্গাপুরে মাদক সেবনের দায়ে ৬ তরুণের জেল-জরিমানা

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি

সারাবাংলা

নেত্রকোনার দুর্গাপুরে মাদক সেবনের দায়ে ছয় তরুণকে জেল-জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার (১৬ মার্চ) রাতে দুর্গাপুর পৌর শহরের

2024-03-17T16:15:51+00:00
2024-03-17T16:15:51+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
দুর্গাপুরে মাদক সেবনের দায়ে ৬ তরুণের জেল-জরিমানা
দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৭ মার্চ, ২০২৪, ৪:১৫ পিএম   (ভিজিট : ২০৭)
X

নেত্রকোনার দুর্গাপুরে মাদক সেবনের দায়ে ছয় তরুণকে জেল-জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার (১৬ মার্চ) রাতে  দুর্গাপুর পৌর শহরের চরমুক্তারপাড়া এলাকায় মাদক সেবনের সময় তাদের আটক করা হয়।

পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেকে পাঁচশত টাকা জরিমানা এবং ছয় মাস করে কারাদণ্ড দেন দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম. রকিবুল হাসান। 

কারাদণ্ড প্রাপ্তরা হলেন,পৌর শহরের চরমুক্তার পাড়া এলাকার ইমরান ইসলাম ইমন (২০),মধ্যে বাজার এলাকার মোবারক হোসেন (২০),উপজেলার চন্ডিগড় ইউনিয়নের মাঝিয়াইল গ্রামের আরমান আহমেদ (২০),গারাউন্ধ গ্রামের মতিউর রহমান (১৯),মেলাডহর গ্রামের লুৎফর রহমান (২২),মেলাডহর গ্রামের মো. রুয়েল (২০)।

দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম. রকিবুল হাসান বলেন, পৌর শহরের চরমুক্তারপাড়া এলাকায় মাদক সেবন করে ভাংচুর ও শান্তিশৃঙ্খলা বিনষ্ট করার কারনে ছয় জনকে ৬ মাসের কারাদন্ড ও প্রত্যেককে পাঁচশত টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

এ ব্যাপারে দুর্গাপুর থানার ওসি উত্তম চন্দ্র দেব জানান,ভ্রাম্যমাণ আদালতে সাজাপ্রাপ্তদের রবিবার সকালে জেল হাজতে পাঠানো হয়েছে।







Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy