ডিমলায় বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালন

ডিমলা (নীলফামারী) প্রতিনিধি

সারাবাংলা

নীলফামারীর ডিমলা উপজেলা প্রশাসনের আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন

2024-03-17T16:22:53+00:00
2024-03-17T16:22:53+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ডিমলায় বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালন
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৭ মার্চ, ২০২৪, ৪:২২ পিএম   (ভিজিট : ১৫০)
X

নীলফামারীর ডিমলা উপজেলা প্রশাসনের আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন করা হয়েছে।

রোববার (১৭ মার্চ) সকালে দিবসটি উদযাপন উপলক্ষ্যে উপজেলা প্রশাসন, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালী, আলোচনা সভা, কেক কাটা,শিশুদের চিত্রাংকন প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণীর আয়োজন করা হয়। এছাড়া উপজেলার সকল স্কুল, কলেজ ও শিক্ষা প্রতিষ্ঠান এবং সরকারি, বেসরকারি, স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে দিবসটি উদযাপন করেন।

উপজেলা নির্বাহী অফিসার নুর-ই-আলম সিদ্দিকীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন নীলফামারী-১ আসনের  সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব আফতাব উদ্দিন সরকার।

অন্যান্যদের মধ্যে ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মোঃ তবিবুল ইসলাম, ভাইস চেয়ারম্যান বাবু নীরেন্দ্র নাথ রায়, মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ আয়েশা সিদ্দিকা, উপজেলা আও.লীগের সাধারন সম্পাদক মোঃ আনোয়ারুল হক সরকার মিন্টু, সহকারী কমিশনার (ভূমি) ফারজানা আখতার, ওসি দেবাশীষ রায়, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক ফেরদৌস পারভেজ, ছাত্রলীগের আহবায়ক মোঃ আবু সায়েম সরকার, কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ সেকেন্দার আলী প্রমুখ।    






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy