রাজবাড়ীতে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত

রাজবাড়ী প্রতিনিধি

সারাবাংলা

রাজবাড়ীতে নানা আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু'র জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষ্যে রাজবাড়ী জেলা

2024-03-17T16:45:53+00:00
2024-03-17T16:45:53+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
রাজবাড়ীতে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত
রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৭ মার্চ, ২০২৪, ৪:৪৫ পিএম   (ভিজিট : ১৬০)
X

রাজবাড়ীতে নানা আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু'র জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন করা হয়েছে।

দিবসটি উপলক্ষ্যে রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করেন বাংলাদেশ রেলপথ মন্ত্রী ও রাজবাড়ী জেলা আওয়ামীলীগের সভাপতি  বীর মুক্তিযোদ্ধা জিল্লুল হাকিম, জেলা প্রশাসক আবু কায়সার খান, পুলিশ সুপার জি.এম আবুল কালাম আজাদ (পিপিএম),সিভিল সার্জন ডাঃ ইব্রাহিম টিটন। এ সময় জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা ও সরকারি দফতরের কর্মকর্তাবৃন্দ , বীর মুক্তিযোদ্ধা , বেসরকারি প্রতিষ্ঠান ও সংগঠনের নেতৃবৃন্দ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করেন। 

এরপর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অফিসার্স ক্লাবে বেলুন ও পায়রা উড়ানো হয়।

পরে জেলা প্রশাসক আবু কায়সারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রেলপথ মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা জিল্লুল হাকিম । বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পুলিশ সুপার জি.এম আবুল কালাম আজাদ (পিপিএম),সিভিল সার্জন ডাঃ ইব্রাহিম টিটন প্রমূখ । আলোচনা সভা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিশুদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়। সুবিধামত সময়ে হাঁসপাতাল , জেল খানা ,শিশু সদনের উন্নত খাবার ও মিষ্টান্ন প্রদান ও দোয়া করা হয়।

দিবসটি উপলক্ষ্যে পৃথক কর্মসূচী পালন করেছে রাজবাড়ী জেলা আওয়ামীলীগ । এইদিন  দলীয় কার্যালয়ে জাতীয় সংগীতের সাথে সাথে জাতীয় ও দলীয় পতাকা উত্তলন , বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।  

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেলপথ মন্ত্রী ও রাজবাড়ী জেলা আওয়ামীলীগের সভাপতি  বীর মুক্তিযোদ্ধা জিল্লুল হাকিম এমপি (রাজবাড়ী-২)। এ সময় রাজবাড়ী জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী সহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 








Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy