নন্দীগ্রামে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত

নন্দীগ্রাম(বগুড়া)প্রতিনিধি

সারাবাংলা

বগুড়ার নন্দীগ্রামে যথাযোগ্য মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত

2024-03-17T16:53:48+00:00
2024-03-17T16:53:48+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নন্দীগ্রামে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত
নন্দীগ্রাম(বগুড়া)প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৭ মার্চ, ২০২৪, ৪:৫৩ পিএম   (ভিজিট : ১৪১)
X

বগুড়ার নন্দীগ্রামে যথাযোগ্য মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষ্যে রবিবার (১৭ মার্চ) সকাল ১০ টায় উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করেন উপজেলা প্রশাসন। 

এরপর সকাল সাড়ে ১০  টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হুমায়ুন কবিরের সভাপতিত্বে ও উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা রবিউল ইসলামের সঞ্চালনায় এক  আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া-৪ আসনের সংসদ সদস্য একেএম রেজাউল করিম তানসেন। 

বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন নন্দীগ্রাম সার্কেলের সহকারী পুলিশ সুপার ওমর আলী, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শ্রাবণী আকতার বানু, সহকারী কমিশনার (ভূমি) কুরশিয়া আক্তার, থানার অফিসার ইনচার্জ(ওসি) আজমগীর হোসাইন আজম, কৃষি কর্মকর্তা গাজীউল হক, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কল্পনা রাণী রায়, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফজলুল করিম, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি শফিউল আলম ছবি, মুক্তিযোদ্ধা মোসলেম উদ্দিন প্রমুখ। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। এ ছাড়াও নন্দীগ্রামে বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মবার্ষিকী পালন করেছে। 







Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy