নালিতাবাড়ীতে বঙ্গবন্ধুর জন্মদিন ও শিশু দিবস উদযাপন

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি

সারাবাংলা

শেরপুরের নালিতাবাড়ীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপন করা হয়েছে।এ উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে

2024-03-17T17:26:16+00:00
2024-03-17T17:26:16+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
নালিতাবাড়ীতে বঙ্গবন্ধুর জন্মদিন ও শিশু দিবস উদযাপন
নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৭ মার্চ, ২০২৪, ৫:২৬ পিএম   (ভিজিট : ১৭৮)
X

শেরপুরের নালিতাবাড়ীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপন করা হয়েছে।  

এ উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে রবিবার (১৭ মার্চ) সকালে উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে আলোচনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

ইউএনও ইলিশায় রিছিল এর সভাপতিত্বে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোকছেদুর রহমান লেবু।

অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আমিনুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আফরোজা আফসানা, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ফয়জুর রহমান, উপজেলা খাদ‍্য কর্মকর্তা আতিকুর রহমান, ওসি (তদন্ত) আমিনুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান, আক্তারুজ্জামান, মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মশিউর রহমান মুসা প্রমুখ।

অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে নানা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy