চাঁপাইনবাবগঞ্জ বিচার বিভাগে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উদযাপন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

সারাবাংলা

চাঁপাইনবাবগঞ্জ বিচার বিভাগে যথাযোগ্য মর্যাদায় বঙ্গবন্ধুর ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২৪ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বিচার

2024-03-17T17:37:29+00:00
2024-03-17T17:37:29+00:00
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬ ২২ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬
   
চাঁপাইনবাবগঞ্জ বিচার বিভাগে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উদযাপন
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৭ মার্চ, ২০২৪, ৫:৩৭ পিএম   (ভিজিট : ১৫৭)
X

চাঁপাইনবাবগঞ্জ বিচার বিভাগে যথাযোগ্য মর্যাদায় বঙ্গবন্ধুর ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২৪ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বিচার বিভাগে পতাকা উত্তোলন, কেক কাটা, পুষ্পস্তবক অর্পণ, দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়।

রবিবার সুর্যোদয়ের সাথে সাথে আদালত ভবনের প্রধান ফটকে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর আদালত ভবনের নীচতলায় সুসজ্জিত মুজিব কর্ণারে আদালতে কর্মরত সকল বিচারকগণ জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন করেন।

পুস্পস্তবক অর্পন শেষে সকাল ৯টায় বঙ্গবন্ধুর জন্মদিনের কেক কাটার আয়োজন এবং সাড়ে ৯টায় আদালতের সভাকক্ষে কবিতা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ী শিশু-কিশোরদের মাঝে পুরস্কার তুলে দেন উপস্থিত বিচার বিভাগের সম্মানিত বিচারকমণ্ডলী ও আইনজীবী সমিতির নেতৃবৃন্দ।

এরপর সেখানে অনুষ্ঠিত বঙ্গবন্ধুর জীবনীর উপর আলোচনা সভায় সভাপতিত্ব করেন সিনিয়র জেলা ও দায়রা জজ মোহা. আদীব আলি। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কুমার শিপন মোদক।

সভায় আরো বক্তব্য দেন- অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. রবিউল ইসলাম, অতিরিক্ত জেলা ও দায়রা জজ নির্মলেন্দু দাশ, যুগ্ন জেলা ও দায়রা জজ মো. সাইফুল ইসলাম, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ হুমায়ুন কবীর, জেলা আইনজীবী সমিতির সভাপতি মো. সোলায়মান বিশু ও সাধারণ সম্পাদক মো. একরামুল হক পিন্টু, পিপি মো. নাজমুল আজম ও জিপি মো. রজবুল হক। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা লিগ্যাল এইড অফিসার (সিনিয়র সহকারী জজ) রুখসানা খানম।

এর আগে কুরআন তেলাওয়াত, গীতা পাঠ ও জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠান শুরু করা হয়। শেষে দোয়া মাহফিল এর মাধ্যমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার মাগফেরাত কামনা করা হয়। এ সময় আদালতের বিচারকবৃন্দ ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দসহ বিচার বিভাগের সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy